শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ

সিরাজগঞ্জ শহরে জমজমাট স্ট্রিট ফুড ব্যবসা

সিরাজগঞ্জ শহরে এস এস রোড মাড়োয়ারি পট্টি সহ বেশ কিছু জায়গায় ভ্রাম্যমাণ খাবারের দোকানগুলো মানুষের কাছে দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জমজমাট হয়ে উঠেছে স্ট্রিট ফুডের ব্যবসা। 

রাস্তার পাশে ঝকঝকে চকচকে দৃষ্টিনন্দন একেকটি ছোট্ট চাকা-ঘর হয়ে উঠছে মুখরোচক খাবারের কেন্দ্র। তুলনামূলক কম দামে ‘স্ট্রিট ফুড’ খেতে বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় ভিড় জমান শিক্ষার্থীসহ ভোজন রসিক মানুষ।

কাঁচঘেরা ছোট্ট ‘স্ট্রিট ফুড’ এর দোকানে হাতে গ্লাভস পরে পরিষ্কার-পরিচ্ছন্নভাবেই পরিবেশন করা হয় খাবার। যেকোনো রেস্টুরেন্ট থেকে অনেক কম দামে চোখের সামনে তৈরি করা মজাদার হরেক রকম খাবার, অপরদিকে এ ব্যবসার সঙ্গে জড়িতরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। ইদানিং এই ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন উচ্চশিক্ষিত তরুণ-তরুণী থেকে শুরু করে অনেকেই।

স্ট্রিট ফুডের কথা বলতেই চিকেন ফ্রাই থেকে শুরু করে পিজ্জা, বার্গার, বাটার, নান, চাপ, চিকেন মমো, চিকেন তান্দুরি মমো, স্যান্ডউইচ, চিকেন রোল, সবই রাস্তার পাশে বিক্রি হচ্ছে। সন্ধ্যার পর চোখে পড়ে স্ট্রিট ফুডের বাহারি ভ্রাম্যমাণ দোকান। কেউ দাঁড়িয়ে কেউবা বসে খাবার খাচ্ছেন, কেউবা আবার অপেক্ষায়।

এছাড়া কম দামে পাওয়া যায় বলে প্রতিনিয়ত বাড়ছে ক্রেতা। চিকেন ফ্রাই ৫০ টাকা, বার্গার ৫০ টাকা, চিকেন শর্মা ৫০ টাকা চিকেন চাপ ৫০ টাকা, বাটার নান ২০ টাকা, চিকেন মমো ৬০ টাকা, চিকেন তান্দুরি মমো ৬০ টাকা স্যান্ডউইচ ৬০ টাকা চিকেন রোল ৬০ টাকা এছাড়া বাহারি সব খাবার মেলে স্ট্রিট ফুডের দোকানগুলোতে।

বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বিক্রি হয় এসব খাবার। শহরে প্রায় ২০ থেকে ২৫ টা দোকানে বিক্রি হয় এসব খাবার, প্রতিদিন প্রায় ৩ লাখ টাকার খাবার বিক্রি হয় এসব দোকানে।

বার্গার এন্ড শর্মা হাউজের স্বত্বাধিকারী জাহিদ হাসান বলেন, প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকা বিক্রি হয় এই দোকানে এখন ৮ জন স্টাফ নিয়ে ভালোই চলছে তার ভ্রাম্যমাণ স্ট্রিট ফুড ব্যবসা। খাবার পণ্য ক্রয় ও স্টাফদের হাজিরা দিয়ে দৈনিক ১ হাজার টাকার মতো আয় হয়। 

ইয়ামমি ফুডের স্বত্বাধিকারী রায়হান শেখ বলেন, ৬ মাস হলো এখানে ব্যবসা করছি, আমার এই দোকান থেকে প্রতিদিন বিক্রি হয় ১২ থেকে ১৩ হাজার টাকা চারজন কর্মচারী আমার দোকানে কাজ করে, সব খরচ বাদ দিয়ে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ টাকা ইনকাম হয় আমার।

স্ট্রিট ফুড খেতে আসা সাদিক জানান, রেস্টুরেন্টের তুলনায় এখানে দাম কম পাওয়ায় প্রতিনিয়ত আমরা এখানে খেতে আসি।

স্কুলের ছাত্রী রুমঝুম পোদ্দার বলেন, বার্গার, চাপ বেশি পছন্দ করি। দামে কম ও মানেও বেশ ভালো। চোখের সামনে স্বাস্থ্যকর উপায়ে তৈরি হচ্ছে এসব খাবার। এজন্য খেতে সমস্যা মনে করি না।

রিকশাচালক মোকসেদ বলেন, সারাদিন রিকশা চালাই আর বিকেল হলেই এ দোকানগুলো থেকে অর্ডার নিয়ে বাড়ি বাড়ি হোম ডেলিভারি করি, প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা বাড়তি আয় হয় আমার।

আরও খবর