সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝিনাইদহের শৈলকুপা সড়কের পাশে গাছে ঝুলছিল যুবকের মরদেহ

ঝিনাইদহের শৈলকুপায় সড়কের পাশের একটি গাছ থেকে মিঠুন হোসেন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ভাটই এলাকার প্যারিস রোডের সড়কের মাঠের মধ্য থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মিঠুন হোসেন একই উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের ইউনুস মিয়ার ছেলে। সে পেশায় দিনমজুরি ছিলেন বলে জানা গেছে। ভাটই পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিরুল ইসলাম জানান, ভাটই-কচুয়া সড়কের পাশে একটি গাছে লাশ ঝুলে আছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মিঠুন হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। এটা হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, পেশায় দিনমজুর মিঠুন হোসেন সোমবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সে মানসিকভাবে অসুস্থ। কিছুদিন ভালো থাকে, আবার তার মানসিক অসুস্থতা বেড়ে যায়। তার বড় ভাই এক বছর আগে বিষপানে আত্মহত্যা করেছেন। শৈলকুপা থানার ওসি মাসুম খান দৈনিক দেশচিত্র বলেন, ওই যুবকের মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Tag
আরও খবর