গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার বগুড়ায় বিক্রির সময় গাঁজাসহ কারবারি গ্রেফতার কটিয়াদী ও পাকুন্দিয়া থেকে সাড়ে চার শতাধিক লগি-বৈঠা জব্দ ইবনে সিনার বিরুদ্ধে অনবরত অপপ্রচারের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র? গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা

ভারত-মিয়ানমার থেকে এলো ৩৭ হাজার মেট্রিক টন চাল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-01-2025 08:44:35 am

ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা ৩৭ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার (২৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি প্যানডোরা জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এর আগে দেশে চাহিদা ও ঘাটতি মেটাতে জরুরিভাবে পাঁচটি গুরুত্বপূর্ণ ভোগ্য ও ব্যবহার্য পণ্য আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এমন সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।


বৈঠকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ভোগ্য পণ্য হিসেবে ১ লাখ টন চাল, ১০ হাজার টন চিনি এবং ১০ হাজার টন মসুর ডাল আমদানি করা হবে। এ ছাড়া কৃষি ও শিল্প খাতে ব্যবহার্য প্রয়োজনীয় পণ্যগুলোর মধ্যে রয়েছে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল এবং ৩০ হাজার টন টিএসপি সার। এসব পণ্য দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উন্মুক্ত দরপত্র এবং রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির মাধ্যমে সংগ্রহ করা হবে বলে জানানো হয়।


সূত্রমতে, টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবটি উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অনুমোদিত হয়েছে। সে প্রস্তাব অনুযায়ী, দেশীয় প্রতিষ্ঠান থেকে টিসিবির মাধ্যমে ১০ হাজার টন চিনি ১১৫ টাকা ৪২ পয়সা কেজি দরে এবং ১০ হাজার টন মসুর ডাল ৯৮ টাকা ৪৫ পয়সা কেজি দরে কেনা হবে। এ দুই ক্রয় প্রস্তাবের জন্য মোট ব্যয় হবে ২১৩ কোটি ৮৭ লাখ টাকা।


এ ছাড়া ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল আমদানিতে মোট ব্যয় হবে ১ হাজার ১৩৭ কোটি ৯৬ লাখ টাকা। চলতি বছরের মধ্যে এ ডিজেল আমদানি সম্পন্ন হবে। এর বাইরে ভিয়েতনাম থেকে ১ লাখ টন চাল এবং রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানিতে মোট ব্যয় হবে ৭৩৯ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।

আরও খবর