ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

বানিয়াচংয়ে প্রয়াত কন্ঠশিল্পী সুবীর নন্দীর জন্মবার্ষিকী পালিত



বানিয়াচংয়ে বরেণ্য কণ্ঠশিল্পী প্রয়াত সুবীর নন্দীর ৬৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গত শুক্রবার (২ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সেমিনার কক্ষে কেক কাটা,আলোচনা ও সুবীর নন্দীর গাওয়া গান গেয়ে জন্মবার্ষিকী পালন করা হয়।


সুবীর নন্দীর বন্ধু বানিয়াচংয়ের প্রবীণ সঙ্গীত শিক্ষক তাপস কৃষ্ণ মহারত্ন সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় পরিষদ সদস্য ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান,বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত কণ্ঠশিল্পী ও সময় টেলিভিশনের হবিগঞ্জ জেলার সাবেক ভিডিও জার্নালিস্ট একে আজাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কণ্ঠশিল্পী মুবাশ্বির আহমেদ তান্না, কবি ও সমাজকর্মী সৈয়দ মিজান উদ্দিন পলাশ, বানিয়াচং সুফিয়া-মতিন মহিলা কলেজের সাবেক প্রভাষক সামায়ূন ঠাকুর, উদীচী বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব, কণ্ঠশিল্পী জাবির আহমেদ, শান্তা দেব ক্ষমা, আব্দুল জলিল, জাহাঙ্গীর আলম সুমন ওরফে সুমন বাউলিয়ানা প্রমূখ।

পরে সম্মিলিতভাবে কেক কাটা হয় এবং উপস্থিত কণ্ঠশিল্পীগণ সুবীর নন্দীর গাওয়া গান পরিবেশন করেন।

Tag
আরও খবর