সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

ডোমারের বোড়াগাড়ীতে যুবদলের মতবিনিময় সভা

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে মতবিনিময় সভা করেছে জাতীয়তাবাদী যুবদল। শুক্রবার (৩১শে জানুয়ারী) বিকালে উপজেলার বোড়াগাড়ী বাজারে ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় সদস্য মোঃ শাহাদাত হোসেন চৌধুরী। ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ আনারুল হক আনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ ইফতেখারুল আলম তিতুমীর ও বিশেষ বক্তা হিসেবে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মোঃ শাহীন আলম শান্ত বক্তব্য রাখেন। সংগঠনটির বোড়াগাড়ী ইউনিয়ন শাখার সদস্য সচিব মোঃ ফারুক আহম্মেদের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বায়েজিদ হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক প্রমুখ সহ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ওয়ার্ড পর্যায়ে জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার দিকনির্দেশনা দেন বক্তারা। এছাড়া ঐকবদ্ধভাবে কাজ করে আগামী জাতীয় নির্বাচনে সাবেক সংসদ সদস্য ও বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়।
Tag
আরও খবর