ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

পীরগাছা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৭তম বার্ষিক সাধারণ সভা

সাধারণ সভা
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”- এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কালব এর সহযোগিতায় ও উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন কালব এর ভাইস চেয়ারম্যান লায়লা আখতার মোতালেব, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, কাল্ব এর রংপুর জেলা সাবেক ব্যবস্থাপক উজ্জ্বল কুমার মিত্র, উপজেলা প্রাথমিক শিক্ষক ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান, রংপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান আলীমুল রেজা খাঁন জুয়েল, পীরগাছা ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান কাঞ্চন মানিক কাজল, পীরগাছা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারী আব্দুর রশিদ সরকার, ডিরেক্টর খন্দকার শামসুল হক, আবুল কালাম আজাদ, ট্রেজারার মাসুদুল হক সহ জেলা ও উপজেলার ক্রেডিট ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ক্রেডিট ইউনিয়নের সদস্যরা। পরে ক্রেডিট ইউনিয়নের শ্রেষ্ঠ সদস্য ও তাদের এসএসসি-এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ছেলেমেয়েদের পুরস্কার প্রদান করা হয়। 
আরও খবর