সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

ডোমারে জুয়েলার্স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর ডোমার উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আবেদুল ইসলাম আবেদীন ও সাধারণ সম্পাদক পদে মোমিনুর ইসলাম নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৩১শে জানুয়ারী) উপজেলা শহরের শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা অব্ধি অনুষ্ঠিত বাজুসের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে সভাপতি পদে নিউ মডার্ণ জুয়েলার্সের মোঃ আবেদুল ইসলাম আবেদীন (চেয়ার প্রতীক) ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন স্বাধীন জুয়েলার্সের নাসিম রেজা স্বাধীন (টেবিল প্রতীক)। সাধারণ সম্পাদক পদে ১৬ ভোট পেয়ে মনিরা জুয়েলার্সের মোঃ মোমিনুর ইসলাম (ষাঁড় প্রতীক) নির্বাচিত হন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৫ জন। এরমধ্যে প্রত্যেকেই ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৪ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন বলে জানান জুয়েলার্স এসোসিয়েশনের ডোমার উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক।
Tag
আরও খবর