ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে ৩ ইট ভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা : নিভিয়ে দিয়েছে চুল্লী অবৈধ মাটি কাটা বন্ধেও চলছে অভিযান

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে ইট ভাটায় নিয়মনীতিনা মেনে জ্বালানি কাঠ পুড়ে ইট তৈরি করার দায়ে তিন ইট ভাটার মালিক ৫ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের পরিচালিত দুটি  মোবাইল কোর্ট।

এ সময় ইট পোড়ানোর চুল্লীও পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। ৩ ফেব্রুয়ারী সোমবার  ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে। 

মোবাইল কোর্টে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন ও সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া এ জরিমানা করে।এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও  ফায়ার সার্ভিসের দুটি টিমের সদস্যরা উপস্থিত ছিল।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়,  মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে অবস্থিত ৩টি ইট ভাটায় জ্বালানি হিসাবে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। 

জরিমানা করা ইট ভাটা গুলো তিতাস বিক্স , মধুপুর বিক্স ও যমুনা বিক্স। তিতাস বিক্সে মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। 

মধুপুর বিক্স ও যমুনা বিক্সে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া। 

এ সময় পানি দিয়ে চুল্লী নিভিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মধুপুরের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট রিফাত আনজুম পিয়া। 

এর আগে ২ ফেব্রুয়ারি  উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ভট্টবাড়ী মৌজায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

 ২৯ জানুয়ারি  কুড়ালিয়া ইউনিয়নের টিকরী মৌজার বংশাই নদীর তীরে অভিযান পরিচালনা করে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়।

১৪ জানুয়ারি পৌরসভার কাইতকাই মৌজায় মাটি কাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ জন্য সকলের সহযোগিতাও কামনা করেন। 

Tag
আরও খবর