আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব হলেন সৈয়দ শাহাদাৎ হোসাইন

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার কৃতি সন্তান সৈয়দ শাহাদাৎ হোসাইন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি যুগ্ম-মহাসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি ইতিপূর্বে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির আহবায়ক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেল ষ্টেশন খোন্দকার গ্রামের ঐতিহ্যবাহী মরহুম মৌলভী সৈয়দ বদরুদ্দীন খোন্দকার বাড়ীর সন্তান। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব কাজী মোঃ মামুনুর রশিদ স্বাক্ষরিত পত্রে সৈয়দ শাহাদাৎ হোসাইন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি যুগ্ম-মহাসচিব হিসেবে পদোন্নতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব কাজী মোঃ মামুনুর রশিদ স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, 'সৈয়দ শাহাদাৎ হোসাইন শুভেচ্ছা নিবেন। জাতীয় পার্টির দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যানের অনুমোদনক্রমে আপনাকে যুগ্ম-মহাসচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। আমরা আশা করি উক্ত পদে দায়িত্ব পালনকালীন সময়ে অতীতের ন্যায় সংগঠনকে গতিশীল করতে আপনি আরো সক্রিয় ভূমিকা পালন করবেন।'

সৈয়দ শাহাদাৎ হোসাইন বলেন, জাতীয় পার্টি একটি নিরাপদ রাজনৈতিক দল। এখানে খারাপ লোকের স্থান নেই। আমাদের দল সাধারণ মানুষের দল। আমাদের দলকে সমর্থন দিলে আমরা সুষ্ঠধারার রাজনীতি জনগণকে উপহার দিতে পারবো। আমি চট্টগ্রাম নগরী, চট্টগ্রাম উত্তর জেলা ও চট্টগ্রাম দক্ষিন জেলা সর্বোপরি জাতীয় পার্টি চট্টগ্রাম বিভাগকে ঢেলে সাজানোর জন্য কাজ করবো। আমাকে যুগ্ম-মহাসচিব হিসেবে পদোন্নতি করায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব কাজী মোঃ মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি।

Tag
আরও খবর