ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ক্ষেতলালের ইউএনও'র ব্যতিক্রমী উদ্যোগ

জয়পুরহাটের বিআরটিএ কর্তৃপক্ষের সমন্বয়ে উপজেলা সদর থেকে সুলভে মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। নিজ উদ্যোগে আগামী ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারী সকাল ১০টা হতে উপজেলা চত্বরে এ ক্যাম্পেইনের আয়োজন করেছেন তিনি। ক্যাম্পেইন সফল করতে ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে পরিষদের সিএ এসএম শওকত এর সঞ্চালনায় সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, ইমাম, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক ও সুধীজনদের সাথে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । এসময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা। ওসি আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, ক্ষেতলাল বিএম কলেজের অধ্যক্ষ আলী হাসান মুক্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপি নেতা তৈয়বর রহমান, উপজেলা জামায়াত নেতাসহ ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আ ন ম রুহুল আমিন, সাধারণ সম্পাদক হাসান আলী ও দপ্তর সম্পাদক মামুনুর রশীদ পান্না প্রমুখ। জয়পুহাট বিআরটিএ কর্তৃপক্ষের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, লাইসেন্স সেবা গ্রহণে আগ্রহী ব্যক্তির বয়স সর্বনিম্ন ১৮ বছর ও তাকে সর্বনিম্ন ৮ম শ্রেণি পাশ হতে হবে। লাইসেন্স নিতে তাকে জাতীয় পরিচয়পত্রের এক কপি ফটোকপি, পাসপোর্ট সাইজের রঙ্গিন ২ কপি ছবি, বিদ্যুৎ বিলের ফটোকপি, লার্নার ফি বাবদ পাঁচশত পচিশ টাকা জমা দিয়ে সেবা নিতে হবে।
Tag
আরও খবর