কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

৩২ নম্বরে ভাঙচুর ছাত্রদের ক্ষোভের বহিঃপ্রকাশ: পররাষ্ট্র উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-02-2025 10:30:54 am

৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা ও ভাঙচুর ছাত্রদের ক্ষোভের বহিঃপ্রকাশ। এ মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমে সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। 


তিনি বলেন, শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য বন্ধে ভারত সরকারকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিচ্ছেন। যা উত্তেজনা সৃষ্টি করছে। ভারতীয় হাইকমিশনারকে তলব করে এ বিষয়ে আবারও জানানো হয়েছে।


তিনি আরও বলেন, ভারতের দাবি তারা শেখ হাসিনাকে কোন প্লাটফর্ম দিচ্ছেন না। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত ফোন ব্যবহার করে অন্যদেশ থেকে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দিচ্ছেন।


বুধবার রাত থেকে বিক্ষুব্ধ জনতা ৩২ নম্বরের বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করে। পরে এক্সকেভেটর এনে ভাঙার কাজ শুরু করে। বৃহস্পতিবার সকালেও ধ্বংসযজ্ঞ চলতে দেখা যায়। কেউ কেউ বাড়ির বিভিন্ন অংশ খুলে নিয়ে যাচ্ছে, কেউ ভিডিও ধারণ করছে।


পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারতের সঙ্গে সই হওয়া চুক্তিগুলো একতরফাভাবে বাতিল করা সম্ভব নয়। বিশেষ করে আদানির সঙ্গে সম্পাদিত চুক্তিতে দেশের স্বার্থ উপেক্ষিত হয়েছিল। তিনি জানান, আগামী এপ্রিলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করতে পারেন। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়।

আরও খবর