বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

কালিগঞ্জে শিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই র‍্যালীর আয়োজন করা হয়। মেধা ও সততায় গড়বো দেশ এই স্লোগানে কালিগঞ্জ সরকারী কলেজ মাঠ থেকে বিকাল ৩টা ৩০ মিনিটে র‍্যালীটি শুরু হয়। 


ব্যানার ফেস্টুনে বর্ণাঢ্য সাজে  সজ্জিত র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলতলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সাতক্ষীরা জেলা শিবিরের সভাপতি মো: ইমামুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সাবেক সভাপতি সাঈদী হাসান বুলবুল, জেলা শাখার সেক্রেটারি মো: জুবায়ের হোসেন, কালিগঞ্জ পূর্ব শাখার সভাপতি আজহারুল ইসলাম, পশ্চিম শাখার সভাপতি রবিউল ইসলাম, উত্তর শাখার সভাপতি হাফেজ বিল্লাল হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা প্রতিটি নাগরিককে সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে বাংলাদেশের সমৃদ্ধির জন্য ইসলামী ছাত্র শিবির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


 তারা শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণে অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ছাত্র সংসদ নির্বাচন, জুলাই গণহত্যা, ২৮ অক্টোবর, পিলখানা ও শাপলা চত্বরসহ সকল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারকার্য দ্রুত শেষ করা, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং আহতের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার আহবান জানান।

আরও খবর