শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

শেখ হাসিনা দেশের মানুষকে দাসে পরিণত করেছিল : প্রীতম দাশ

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ বলেছেন, এই রাষ্ট্রের মালিকানা কখনও জনগণের ছিল না, অধিকারের জায়গা ছিল না। বরঞ্চ আমরা একটা জিম্মি দশায় ছিলাম। শেখ হাসিনা এই অধিকারটুকু একেবারে ক্ষুন্ন করে দিয়েছে। দেশের মানুষকে দাসে পরিণত করেছিল। আমাদের মাথা নত করে থাকতে হয়েছে। আমাদের অসংখ্য মানুষ গুম ও খুনের শিকার হয়েছেন। এই অবস্থায় ছাত্র-জনতা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের নতুন একটা দেশ দিয়েছেন। 

প্রীতম দাশ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন হলরুমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগারিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত-জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।             

তিনি বলেন,  রাষ্ট্রটা আগামিতে কীভাবে চলবে। কীভাবে এগিয়ে যাবে। আমরা যে আমাদের অধিকার পাব, তার নিশ্চয়তা কী। সেই জায়গাটা যদি আমরা এখন থেকে নির্ধারণ না করি, যদি আমরা শক্তভাবে না দাঁড়াই, তাহলে বিগত দিনে যেভাবে রাষ্ট্রটা জনগণের হাতছাড়া হয়েছে, একটি মাফিয়াদের হাতে গেছে, একটি চক্রের হাতে গেছে, সেই অবস্থা আবারও দেখবেন। এই পরিস্থিতি থেকে বের হতে হলে আপনাদের স্বেচ্ছার হতে হবে। দেশকে সংস্কার করতে হবে। মানুষের অধিকার রক্ষায় কাজ করতে হবে।  তিনি বলেন, যেকোনো দল যদি জনগণের ইচ্ছা বা আকাঙ্খা অনুযায়ী তৈরি না হয়, তাহলে তা কোনোদিন গণমানুষের দলে পরিণত হতে পারে না।


জাতীয় নাগরিক কমিটির বড়লেখা উপজেলা প্রতিনিধি মাহফুজুর রহমান ছামি ও তানভির আহমদের যৌথ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির মৌলভীবাজার জেলা প্রতিনিধি আইনজীবী ফাহাদ আলম, রুহুল আমিন, কবিরুল ইসলাম রুমন ও এহসান জাকারিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার প্রতিনিধি মারুফ আল হামিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মদনমোহন কলেজের সাবেক সমন্বয়ক তামিম আহমদ, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি তোফায়েল আহমদ তোয়েল, ব্যবসায়ী আব্দুল হাছিব ও সৈয়দ আব্দুস সামাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বড়লেখা উপজেলা প্রতিনিধি আবু হাসান প্রমুখ। 

আরও খবর