কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

কালিগঞ্জে গৃহিণীর শ্লীলতাহানির চেষ্টাকালে ছাত্রলীগের সাবেক সভাপতি জনতার হাতে আটক

কালিগঞ্জে গৃহিণীর শ্লীলতাহানির চেষ্টাকালে ছাত্রলীগের সাবেক সভাপতি জনতার হাতে আটক

১০ বছর ধরে ১ গৃহিণীকে  উত্তাক্ত করা, কু প্রস্তাব দেওয়া সহ নানান উপায়ে অনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পেরে সুযোগ বুঝে গৃহিণীর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টাকালে কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন উজ্জ্বল তরফদার (৩২) কে আটক করে পুলিশে সোপর্দ করে গৃহিণীর পরিবারের লোকজন ও প্রতিবেশিরা। উজ্জ্বল শংকরপুর গ্রামের ইসরাফিল তরফফারের পুত্র।

 বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত্র ১১ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মানপুর গ্রামের ইয়াসিন আলী সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহিণী জানান উজ্জ্বল বিগত ১০ বছর ধরে তাকে উত্তাক্ত করা সহ ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা এবং স্বামী সন্তানদেরকে ফাকি দিয়ে তার কথামত চলার জন্য চাপ প্রয়োগ করত। লোকচক্ষুকে ফাঁকি দেওয়ার জন্য তার সাথে বোনের সম্পর্ক স্থাপনের মাধ্যমে তার অনৈতিক উদ্দেশ্য হাসিল করার চেষ্টা অব্যাহত রাখে। দলীয় প্রভাব থাকায় তার বিরুদ্ধে কোনরুপ অভিযোগ করতে পারেননি তিনি। বৃহস্পতিবার তার স্বামী ইটভাটায় থাকার সুবাদে সুযোগ বুঝে উজ্জ্বল তার ঘরে প্রবেশ করে এবং তার উদ্দেশ্য চরিতার্থ করতে চায়।  এ বিষয়ে ভুক্তভোগী গৃহিণী বাদি হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।  মামলা সুত্রে জানা যায় ঘটনার রাত্রে উজ্জ্বল গৃহিণীর শয়ন কক্ষে প্রবেশ করে তার স্বামী সন্তান সহ মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষনের চেষ্টা করে এবং ধস্তাধস্তি শুরু করে তখন গৃহিণীর ডাক চিৎকারে তার পুত্র, ভ্রাতুপুত্র ও প্রতিবেশীরা ছুটে এসে উজ্বল কে আটক করে কালিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা তাকে আটক করে থানায় নিয়ে যায়। কালিগঞ্জ থানার উপ পরিদর্শক মো: কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে আটক উজ্জ্বলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুক বলেন উজ্জ্বল দির্ঘ কয়েক বছর যাবৎ গৃহিণীর বাড়িতে প্রকাশ্য যাতয়াত করে এবং এলাকায় নানান অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলো। এলাকার সবাই তার অপরাধের বিষয়টি জানলেও প্রভাব আর হুমকিতে কেউ মুখ খোলার সাহস পায়নি।

আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১ ঘন্টা ৫৬ মিনিট আগে