দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

দিনাজপুরে ওএমএস চাল ও আটা বস্তা বদল করে খোলা বাজারে বিক্রির প্রস্তুতিকালে জব্দ


দিনাজপুরে ওএমএস এর সরকারি চাল ও আটা বস্তা বদল করে বাজারে  বিক্রির প্রস্তুতিকালে এক টন আটা ও দেড় টন চাল জব্দ করেছে  জেলা খাদ্য নিয়ন্ত্রক ।
 সোমবার(১০ফেব্রুয়ারী) সকাল ১০টায় দিনাজপুর শহরের পটুয়াপাড়ায় মোঃ রানা নামে এক ব্যক্তির গোডাউনে অভিযান চালিয়ে গরীব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত ওএমএস এর চাল ও আটা জব্দ করা হয় ।
খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহফুজ আল আসাদ বলেন ওএমএস এর সরকারি চাল ও আটা খোলা বাজারে বিক্রির জন্য বস্তা বদল করা হচ্ছে গোপন সংবাদের এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তা ভর্তি এক টন আটা ও দেড় টন চাল জব্দ করি।তিনি এও বলেন এগুলো অসহায় গরীব মানুষের । রানা নামে সিন্ডিকেটের  এক সদস্য এই কাজটি করছিল।তবে সে কোন ওএমএস এর ডিলারের মাধ্যমে এগুলো সংগ্রহ করেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।গোডাউন মালিক মোঃ রানার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে এই সিন্ডিকেটের মুল হোতাকে বের করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক ।

আরও খবর