চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া বাঘায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মজির উদ্দীন এর দাফন সম্পন্ন সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ নোয়াখালীতে পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা পদত্যাগ না করার ঘোষণা মমতার শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন মে নবেসুমি শহীদ সাগর গণহত্যা দিবসলালপুরে শহীদদের স্মরণে শ্রদ্ধা, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি পুনর্ব্যক্ত বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬ জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী সারাদেশে বজ্রবৃষ্টির আভাস দেশে স্বর্ণের দামে বড় পতন সবুজ পাতার ফাঁকে লালে লাল: সুবাস ছড়াচ্ছে মধুমাসের লিচু ইসলামপুরে জমিসংক্রান্ত বিরোধে ২ এসএসসি পরীক্ষার্থীসহ ৫ জনকে পিটিয়ে আহত শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ তারাগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার

রাবিতে যাত্রা শুরু করলো MBXT; নেতৃত্বে সঞ্জয়-রবিউল

অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করলো Association of Microbiology, Biotechnology and XT (MBXT)।


অন্যান্য দেশগুলো যখন নতুন নতুন গবেষণার মাধ্যমে নিজ দেশকে সমৃদ্ধমৃদ্ধ করতে ব্যস্ত বাংলাদেশ যেন সেখানে বারংবার পিছিয়ে।গবেষণার দিক থেকে পিছিয়ে থাকা এই কণ্টকাকীর্ণ যাত্রাটা কেবল গবেষণামুখী শিক্ষাজীবন, গবেষণার প্রতি আগ্রহ আর নতুন গবেষণার প্রতি উন্মাদনাই মসৃণ করে তুলতে পারে।এর ই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণামুখী করে তোলা এবং গবেষণায় প্রয়োজনীয় সার্বিক সহযোগীতা প্রদানের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হলো MBXT (Association of Microbiology, Biotechnology and XT) রিসার্চ ক্লাবের।

গত শনিবার (৮ ফেব্রুয়ারী) এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মাইক্রোবায়োলজি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জয় কুমার মুখার্জিকে সভাপতি, মো: রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক এবং রাশিদুল ইসলামকে কোষাধ্যক্ষ করে ২৫ সদস্যের এক কমিটি ঘোষণা করা হয়।



উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক। ক্লাবের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. বিশ্বনাথ শিকদার এবং অমিত কুমার দত্ত। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের Career Counselling and Development Centre(CCDC) এর সহযোগী পরিচালক ড. মো: গোলবার হোসেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মো: ফারুক হাসান।

MBXT ক্লাব শিক্ষার্থীদের জন্য গবেষণার সহায়ক এবং গবেষণায় তরুণদের আগ্রহী করে তুলবে এমন আশা ব্যক্ত করেছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ড. মো: গোলবার হোসেন বলেন বর্তমানে শিক্ষার্থীদের গবেষণা প্রয়োজনীয় উৎস এবং শিক্ষার্থীদের গবেষণামূখী করবে এই ক্লাব।


এই ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ক্লাবের প্রতিষ্ঠাতা ড. মো: ফারুক হাসান জানান তরুণদের এবং আগ্রহী গবেষকদের উৎসাহী করা, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি সহ অন্যান্য ক্ষেত্রের দেশ এবং বিদেশের গবেষকদের সহযোগে নতুন এক গবেষণার দ্বার উন্মুক্ত করা, এবং তরুণদের গবেষণা সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে সহায়তা করাই এই ক্লাবের উদ্দেশ্য। তিনি আরো জানান এটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক একটি গবেষণা প্রতিষ্ঠান যার মূল লক্ষ্যই গবেষণায় শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা এবং রিসার্চ কন্সেপ্ট, রিসার্চ মেথডলজি, প্লেগারিজম চেকিং সহ আগ্রহীদের গবেষণা প্রয়োজনীয় সকল ক্ষেত্রে সর্বাত্মক সহযোগীতা প্রদান করা।

আরও খবর