যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

ডোমারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

দানবীয় ফ্যাসিস্ট গণহত্যাকারী অবৈধ সরকারের সুবিধাভোগী, এমপিও সিণ্ডিকেট ও নিয়োগ বাণিজ্যের হোতা নীলফামারীর ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে গণতন্ত্রকামী ফ্যাসিস্ট বিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী বিক্ষোভে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, সাধারণ জনতা অংশগ্রহণ করেন। ছাত্র প্রতিনিধি মোঃ শরীফ হোসেনের সভাপতিত্বে ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, তালতলী বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ এএসএম গোলাপ হোসেন, সাহেবপাড়া পলিটেকনিক্যাল কলেজের অধ্যক্ষ শফিউল বারী বুলবুল, বড়রাউতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুদ বিন আমিন সুমন, বামুনিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আলী, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আসমত আরা লাকি, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ প্রমূখ। বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তারা বলেন, ‘একই উপজেলায় দীর্ঘ ৮ বছর যাবৎ দায়িত্বে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম। পতিত ফ্যাসিষ্ট সরকারের প্রভাব খাটিয়ে বিভিন্ন বিদ্যালয়ে নিয়োগ বানিজ্য ও মোটা অংকের টাকার বিনিময়ে এমপিও ভুক্ত করার সিন্ডিকেট তৈরি করেন তিনি। আমরা এই দুর্নীতিবাজ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দ্রুত অপসারন চাই।’ ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন গণতন্ত্রকামী ফ্যাসিস্ট বিরোধী ছাত্র-জনতার প্রতিনিধিরা। এসময় উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ বিন আমিন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মামুনুর রশীদ বসুনিয়া সজীব, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মেরাজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোহাম্মদ শরীফ হোসেন, মাহির মুহাম্মদ মিলন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। অভিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করার অবস্থান কর্মসূচি তুলে নেন আন্দোলনকারীরা। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্মারকলিপিটি ঊর্ধ্বতন সংশ্লিষ্ট মহলে পাঠানো হয়েছে। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম বলেন, ‘আমি তো এসব বিষয়ে কিছুই জানিনা। এসে শুনতেছি আমার বিরুদ্ধে তারা মানববন্ধন করছেন। এর আগে আমি তারাগঞ্জে ৮ বছর, সৈয়দপুরে ৭ বছর এবং ডোমারেও ৮ বছর হচ্ছে। আমি যতদিনই থাকিনা কেন আমি কোন দুর্নীতি করি নাই।’
আরও খবর