কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

মিরসরাইয়ে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এ. এ. ফারুক, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দিনব্যাপী এই চক্ষু চিকিৎসা ক্যাম্প বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে সম্পন্ন হয়। এসময় প্রায় সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান, ১ শত ৭০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই, সাড়ে ৩ শত রোগীকে চশমা প্রদান ও ৬০ হাজার টাকার বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়া আগত রোগীদের ফ্রি ডায়াবেটিস ও প্রেসার পরীক্ষা করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকরা। এসময় উপস্থিত ছিলেন লায়ন প্রফেসর ডা. এস. এ. ফারুক, লায়ন মঈন উদ্দিন মনি, মিরসরাই হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাংবাদিক নাছির উদ্দিন প্রমুখ। ছানিপড়া রোগীদের ক্লিফটন গ্রুপের সৌজন্যে বিনামূল্যে অপারেশন করা হবে।

Tag
আরও খবর