শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

দারুল মাহমুদ মাদ্রাসায় হিফয সমাপনী ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-02-2025 10:47:54 am

সিলেটের স্বনামধন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল মাহমুদ তাহফিজুল কুরআন মাদ্রাসায় হিফয সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মাদ্রাসায় এই আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বরেণ্য ইসলামিক ব্যক্তিত্ব, উলামায়ে কেরাম, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল হাফিজদের পাগড়ি প্রদান ও সনদ বিতরণ। দীর্ঘ সাধনার পর পবিত্র কুরআন মুখস্থ সম্পন্ন করা শিক্ষার্থীদের মাথায় আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে দেওয়া হয় এবং তাঁদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। এসময় শিক্ষার্থীরা সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত করা হয়েছে। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হাফিজ মাওলানা তজম্মুল আমিন সাহেব বলেন, "একজন হাফিজ কেবল কুরআনের ধারক নন, বরং তিনি ইসলামের প্রচারকও। তাই কুরআনের শিক্ষা মুখস্থ রাখার পাশাপাশি তা জীবনেও বাস্তবায়ন করা উচিত।"


এছাড়া বিশিষ্ট আলেমগণ হাফিজ মাওলানা আহমদ সগীর বিন আমকুনী, মাওলানা আব্দুল আহাদ নুমানি, উস্তাদুল হুফফাজ হাফিজ জুনাইদ আহমদ, ইসলামিক শিক্ষার গুরুত্ব, হাফিজদের সমাজে ভূমিকা ও দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। 


অনুষ্ঠানে অভিভাবকরাও সন্তানের হিফয সম্পন্ন হওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এক অভিভাবক বলেন,

"আমার সন্তান কুরআনের হাফিজ হয়েছে, এটি আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। মাদ্রাসার শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ।"


এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতাগণ হাফিজ মাওলানা মুখলিছুর রহমান সাহেব, হাফিজ মাওলানা তোফায়েল আহমদ সাহেব, হাফিজ মাওলানা ফখর উদ্দিন সাহেব, হাফিজ মাওলানা মাশহুদ আহমদ সাহেব প্রমুখ।


আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২১ ঘন্টা ৭ মিনিট আগে