আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

ভ্রাম্যমাণ আদালতের অভিযান অযৌক্তিক দাবী করে শৈলকুপায় বিক্ষুব্ধ ঔষধ ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট, রোগীদের ভোগান্তি চরমে

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শৈলকুপায় ফার্মেসীতে জরিমানা আদায় করায় একযোগে সকল ঔষধের দোকান বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্টরা। ঔষধ ব্যবসায়ীদের দাবী অন্যায় ও অনিয়মতান্ত্রিক ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। এন্টিবায়োটিক ঔষধ বিক্রির সময় ক্রেতার নাম ঠিকানা সংরক্ষণ না করায় ও পল্লী চিকিৎসকের প্রেসক্রিপশনে এন্টিবায়োটিক ঔষধ বিক্রির অপরাধে এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে পাওয়ায় জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও মেয়াদোত্তীর্ণ ঔষধ কোম্পানীকে ফেরত দেয়ার জন্য দোকানে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা ছিলো তা ধ্বংস করে দিয়েছে। এই ঔষধ কোম্পানিতে ফিরিয়ে দিলে তারা সমপরিমাণ মূল্য ফেরত পায় অথবা ঔষধ বদল করে দেয়। এখানেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। এরই প্রতিবাদে সকল ঔষধের দোকান বন্ধ করে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে বিক্ষুব্ধ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্টরা। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) এস,এম সিরাজুস সালেহীন। এদিকে শৈলকুপার সকল ঔষধের দোকান বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে রোগীরা। বিশেষ করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা জরুরি রোগীদের অবস্থা বেগতিক।
Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

৮ ঘন্টা ৪১ মিনিট আগে