গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

কলা গাছের সাথে এ কেমন শত্রুতা!

রাজশাহীর বাঘায় রাতের অন্ধকারে শত্রুতা করে ৭ কাঠা জমিতে রোপন করা ৫৫টি কলা গাছ কেটে সাবাড় করে দেয়া হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) কে বা কারা শত্রুতা করে এই কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আড়ানী পৌর এলাকার কুশাবাড়িয়া গ্রামের মাঠে।

জানা যায়, বাঘা উপজেলার আড়ানী পৌরসভার কুশাবাড়িয়া গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে মোহাম্মদ হিরো প্রায় চারমাস আগে ৭ কাঠা জমিতে সাগর কলা জাতের ৬৩টি গাছ রোপন করেন। প্রতিটি গাছে কলা ধরেছে। ইতিমধ্যে প্রতিটি কলার কান ৬০০  টাকা হিসেবে ক্রেতারা দাম বলেছেন। তিনি কলা পরিপক্ক করে আরো দুই মাস পর বিক্রি করবেন। এরমধ্যে সোমবার রাতের অন্ধকারে কে বা কারা শত্রুতা করে  ৬৩ টি গাছের মধ্যে ৫৫টি কলা গাছ কেটে সাবাড় করে দেয়া হয়েছে। 

কলা গাছের মালিক মোহাম্মদ হিরো বলেন, এতে আমার প্রায় ৫৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি। আমি গরীব মানুষ, মাঠে কাজ করে সংসার চালায়, আমার কোন শত্রু নেই, তারপরও কেন এতো বড় ক্ষতি করা হলো কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন। আড়ানী পৌরসভার কুশাবড়িয়া গ্রামের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম বলেন, মাঠে রোপন করা গাছ রাতের আধারে কে বা কারা কেটে সাবাড় করে দিয়েছে।
এ বিষয়ে তাকে আইনী ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছি। বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নিব। #

Tag
আরও খবর