বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

কালিগঞ্জে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

কালিগঞ্জে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিরিব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার নাসরুল উলুম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার হল রুমে এ শিক্ষা শিবিরটির কার্যক্রম শুরু হয় এবং বিকাল ৪টায় সমাপ্তি ঘোষণা করা হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শিক্ষা শিবিরটিতে উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক  মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।


 তিনি ওয়ার্ড দায়িত্বশীলদের সংগঠন পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। অনুষ্ঠানটিতে সহকারী অধ্যাপক মহসিন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা-৪ আসনের  সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। তিনি বলেন যে,সমাজসেবা ও মানব সেবার মাধ্যমে জামায়াতে ইসলামী ইতোমধ্যে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। সমাজ সংস্কারের জন্য গণভিত্তির প্রয়োজন। ব্যাপক ও গণমুখী দাওয়াতী কাজের মাধ্যমে জামায়াতে ইসলামী সেই গণভিত্তি রচনা করতে চায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সূরা ও কর্ম সদস্য কাজী মুজাহিদুল আলম, জেলা বায়তুল মাল সেক্রেটারি অধ্যাপক মোজাম্মেল হক উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ,নায়েবে আমীর আব্দুল্লাহ, মাওলানা লিয়াকত আলী, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসাইন, আবু ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য আবু রাসেল আসকারী, ড.মোঃ মিজানুর রহমান, মাওলানা  আব্দুল মোমেন, শেখ আফতাব উদ্দিন প্রমুখ।

আরও খবর