গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

জবি 'বি' ইউনিটে উপস্থিতির হার ৮১ শতাংশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ৩ শিফটের উপস্থিতির হার ৮১ শতাংশ। তিন শিফটে সর্বমোট বিন্যাসকৃত শিক্ষার্থী ছিলেন ৪২ হাজার ৯৭৬ জন। যার মধ্যে উপস্থিত ছিলেন ৩৪ হাজার ৯৮২ জন। 

আজ শনিবার পরীক্ষা শেষে সন্ধ্যায় ভর্তি পরীক্ষা কমিটি এ তথ্য জানায়।


এদিন প্রথম শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দ্বিতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা এবং তৃতীয় শিফটে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তিন শিফটে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা।


জানা যায়, প্রথম শিফটে বিন্যাসকৃত পরিক্ষার্থী ছিলেন ১৫ হাজার ১৩৮ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১৩ হাজার ১৩৯ জন। দ্বিতীয় শিফটে বিন্যাসকৃত পরিক্ষার্থী ছিলেন ১৫ হাজার ১৩৮ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন  ১২ হাজার ৯৫৬। তৃতীয় শিফটে বিন্যাসকৃত পরিক্ষার্থী ছিলেন ১২ হাজার ৬৯৮ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ৮৭৭ জন।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এই পরীক্ষার ফলাফল আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এবারের ফলাফল শিফট ভিত্তিক ঘোষণা করা হবে।


চার বছর পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে, যেখানে মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনি পরীক্ষায় থাকবে ২৪ নম্বর, আর লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৮ নম্বর। এছাড়া এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর গণনা করা হবে।

আরও খবর