চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

ভেজাল গুড় তৈরির দায়ে একজনের জেল-জরিমানা

ভেজাল গুড় তৈরির দায়ে একজনের জেল-জরিমানা


 কুষ্টিয়ার খোকসায় কারখানায় অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির দায়ে একজনের জেল-জরিমানা করা দেওয়া হয়েছে। খোকসার পৌর এলাকায় ৪ নম্বর ওয়ার্ডে ডাকবাংলো সড়কের দিলীপ বিশ্বাস ষষ্ঠীর অবৈধ ভেজাল গুড় কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

আখের গুড়ের পরিবর্তে মানবদেহের জন্য ক্ষতিকর ফিটকিরি, ফার্নিচারে করা রঙ, সোডা, হাইড্রোজ ও রাসায়নিক পদার্থ এবং গুড়ের সাথে মোলাসেস মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে আসছিল কারখানাটি। এই অপরাধে কারখানাটির মালিকের ভাই রাজকুমার বিশ্বাসকে ১ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।

সোমবার দুপুরে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। এসময় কুষ্টিয়ার র‍্যাব-১২, সিপিসি-১  এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার ইলিয়াস খান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, আখের গুড়ের পরিবর্তে মানবদেহের জন্য ক্ষতিকর ফিটকিরি, ফার্নিচারে করা রঙ, সোডা, হাইড্রোজ ও রাসায়নিক পদার্থ এবং গুড়ের সাথে মোলাসেস মিশিয়ে ভেজাল গুড় তৈরি করার অপরাধে একজনকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, গত ২৭ নভেম্বর একই অপরাধে একই কারখানায় ম্যানেজারকে ৬ মাসের কারাদণ্ড ও একজন ক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

আরও খবর