শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

ডোমারে শিশুপার্কের দাবিতে অবরোধ ও মানববন্ধন

শিশুদের বিনোদন, শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে নীলফামারীর ডোমারে শিশুপার্ক স্থাপনের দাবিতে অবরোধ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় পৌর শহরের রেলগেট মোড়ে ডোমারবাসীর আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন- নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক ইয়াছিন মোহাম্মদ সিথুন। এসময় আরও বক্তব্য রাখেন- ডোমার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন (সোহাগ), ডোমার বালিকা বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষিকা মোছাঃ আফসানা ইয়াসমিন আশা, পৌর জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহ্বায়ক হাসানুর আলম রিমুন, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মজিদুল ইসলাম, পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাহিমুজ্জামান রুপক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-সদস্য সচিব মোঃ রবিন হাসান, সদস্য অর্নব আহমেদ আলিফ প্রমুখ। ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে ডোমারের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এব্যাপারে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ বলেন, ডোমারে শিশুপার্ক স্থাপনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। রবিবার বিকালে ডোমার পৌর ভবনে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আরও খবর