সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

ডোমারে আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে ঢাকার রমনা থেকে নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুর আলম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ই ফেব্রুয়ারী) সকালে গ্রেপ্তারকৃত নাহিদকে আদালতে সোপর্দ করা হলে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে, শনিবার ভোররাতে ঢাকার রমনা থানার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ মারফতে জানা যায়, অপারেশন ডেভিল হান্টে তাকে গ্রেপ্তার করে ডোমার থানার কাছে হস্তান্তর করেছে ঢাকার রমনা থানা পুলিশ। বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা ও ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোঃ মনজুর আলম নাহিদ (৪৫) ডোমার পৌর শহরের পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র। তিনি ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। এবিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, রবিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে গ্রেপ্তারকৃতকে জেলা আদালতে সোপর্দ করা হয়।
Tag
আরও খবর