ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শেখ হাসিনা আন্তর্জাতিক মানের খুনি: সালাউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 16-02-2025 10:33:09 pm

শেখ হাসিনাকে আন্তর্জাতিকমানের খুনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।


রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর আলীয়া মাদরাসা মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।


বিএনপির এ নেতা বলেন, গণহত্যার জন্য আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনার পতন হবে জানতাম, তবে কতো রক্তের বিনিময়ে সেটা জানতাম না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কেননা সবখানে ফ্যাসিস্ট হাসিনার দোসরা বসে আছে।


বেশি সংস্কার সংস্কার বলে জনগণের দ্রব্যমূল্যের নাভিশ্বাস উঠাবেন না মন্তব্য করে তিনি আরও বলেন, আমরা স্পষ্ট বলতে চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কোনো বাহানায় এটা বিলম্ব করবেন না।


সালাউদ্দিন আহমেদ বলেন, কিছু কিছু রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলেছে। আবার অনেকে অনুপাতিক হারে নির্বাচনের দাবি করছেন। তাদের উদ্দেশ্য ভালো কি মন্দ তা বলতে চাই না। 


তবে এটুকু বলবো, যারা অনুপাত ভিত্তিক নির্বাচন চান, এদেশের রাজনীতিতে তাদের অনুপাত নেই। যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় তাদের মতলব কি সেটাও আগে জানতে হবে জানতে হবে। তারা কেন বিলম্বে নির্বাচন চায়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। এতে বিশেষ অতিথি ছিলেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি জয়নাল আবেদিন ভিপি, প্রধান বক্তা মাহবুবুর রহমান শামীম, ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, ভিপি হারুনুর রশিদ হারুন, বেলাল আহম্মেদ সাবেক এমপি রেহানা আক্তার রানু, আবদুল লতিফ জনি।


এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এদিন জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে মিজান ময়দানে জড়ো হন।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে