‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনক্ষুদ্র কৃষকদের ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ: ড. তিতুমীর

শিগগির পুতিনের সাথে সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-02-2025 03:26:10 pm

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, তিনি ভøাদিমির পুতিনের সাথে 'খুব শিগগির' দেখা করতে পারেন। তিনি আরো বলেন, তিনি বিশ্বাস করেন রাশিয়ার প্রেসিডেন্ট সত্যিই ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চান। 


তিনি এমন সময় এ মন্তব্য করেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া আগামী দিনে সৌদি আরবে প্রাথমিক আলোচনার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পাম বিচ থেকে এএফপি এ খবর জানায়।


ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘সময় নির্ধারণ করা হয়নি, তবে খুব শিগগির তা হতে পারে।’ 


নৃশংস ইউক্রেন যুদ্ধের তৃতীয় বার্ষিকী ঘনিয়ে আসার সাথে সাথে কূটনৈতিক উত্তেজনা চলছে।


আগামী দিনে সৌদি আরবের রাজধানীতে রাশিয়ান কর্মকর্তাদের সাথে আলোচনায় রুবিও একটি উচ্চ-স্তরের আমেরিকান প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। 


এয়ার ফোর্স ওয়ানে উড্ডয়নের পর সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, তার দল রুশ কর্মকর্তাদের সঙ্গে ‘দীর্ঘ ও কষ্টসাধ্য’ আলোচনা করছেন। মধ্যপ্রাচ্যে তার রাষ্ট্রদূত স্টিভ উইটকফ দলভূক্ত রয়েছেন।


প্রেসিডেন্ট বলেন, উইটকফ সম্প্রতি পুতিনের সাথে প্রায় তিন ঘন্টা ধরে বৈঠক করেছেন।


ট্রাম্প পুতিন সম্পর্কে বলেন, ‘আমি মনে করি তিনি যুদ্ধ বন্ধ করতে চান।’ 


তিনি কী বিশ্বাস করেন যে পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান, এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটাই ছিল তার কাছে আমার প্রশ্ন।’ ট্রাম্প আরও বলেন, ‘যদি তিনি চালিয়ে যেতে চান তাহলে আমার জন্য একটা বড় সমস্যা হত।’‘আমি মনে করি তিনি এটি শেষ করতে চান এবং তারা দ্রুত এটি শেষ করতে চান।’ তিনি বলেন, ‘জেলেনস্কিও এটি শেষ করতে চান।’


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার বলেছেন, তিনি বিশ্বাস করেন যদি ট্রাম্প জোটের প্রতি মার্কিন সমর্থন কমিয়ে দেন তাহলে রাশিয়া দুর্বল ন্যাটোর বিরুদ্ধে ‘যুদ্ধ শুরু করার’ প্রস্তুতি নিচ্ছে।


তবে জেলেনস্কির মন্তব্যকে ট্রাম্প উড়িয়ে দিয়েছেন বলে মনে করা হচ্ছে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি ইউক্রেনীয় নেতার বার্তা নিয়ে ‘একটুও চিন্তিত নন।’


রিপাবলিকান নেতা বারবার জোর দিয়েছিলেন যে তিনি হোয়াইট হাউসে ফিরে আসলে একদিনের মধ্যে ইউক্রেন সংঘাতের অবসান ঘটাবেন। কিন্তু রুবিও জোর দেন যে এত দীর্ঘস্থায়ী, রক্তাক্ত ও জটিল সংঘাতের সমাধান করা ‘সহজ হবে না।’


মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে সিবিএসের সাথে এক সাক্ষাৎকারে আমেরিকার শীর্ষ কূটনীতিক বলেন, ‘শান্তির দিকে একটি প্রক্রিয়া এক বৈঠকের বিষয় নয়।’ 


রুবিও রিয়াদে একটি উচ্চ পর্যায়ের মার্কিন দলকে নেতৃত্ব দেবেন, তবে ইউক্রেনীয়দের অংশগ্রহণ থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়।


‘কিছুইএখনও চূড়ান্ত হয়নি’ উল্লেখ করে তিনি বলেন, লক্ষ্য ছিল একটি বৃহত্তর আলোচনার জন্য একটি সূচনা খুঁজে বের করা যাতে ‘ইউক্রেন অন্তর্ভুক্ত থাকবে এবং যুদ্ধের সমাপ্তি জড়িত থাকবে।’


উইটকফ ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ উভয়ই আলোচনায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।


বুধবার ট্রাম্প ও পুতিন একটি দীর্ঘ ফোনালাপে অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে সম্মত হন।


জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের অংশগ্রহন ছাড়া দেশটি সম্পর্কে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।

আরও খবর



69d656b17b1e8-080426072257.webp
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু

৭ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে


69d5be42073ec-080426083234.webp
সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত ইরান

৭ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে