জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা

আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না: জামায়াত আমীর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-02-2025 09:31:24 pm

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের ভদ্রতা কেউ যেন দুর্বলতা মনে না করেন। জামায়াতে ইসলামী কখনো মাথা নত করেনি, করবে না।


তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের কবলে ছিল। এ সময় জামায়াতের শীর্ষ নেতাদের একে একে গ্রেফতার করা হয়। প্রথম দফায় গ্রেফতার হওয়ার পর এটিএম আজহারুল ইসলাম জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব নেন। কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে পথের কাঁটা মনে করে গ্রেফতার করে। ১৩ বছর পার হলেও তিনি এখনো কারাগারে। 


জামায়াত আমীর বলেন, বিনাদোষে ১২-১৩ বছর তিনি কারাগারের নির্যাতন ভোগ করছেন। আর ১৩টি মিনিট তিনি জেলের ভেতরে থাকুক সেটা আমরা চাই না। আমরা ভদ্র কিন্তু বোকা নই। আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না।


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্টন মোড়ে সাবেক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে ডাকা বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।


ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও এটিএম আজহারুল ইসলাম মুক্ত হননি। কেন এ বৈষম্য? সরকারের কাছে আমরা জানতে চাই, তিনি কবে মুক্তি পাবেন? তার মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। যতদিন না তিনি মুক্ত হবেন, ততদিন আন্দোলন চলবে।


জামায়াতের নিবন্ধন নিয়ে তিনি বলেন, আমাদের নিবন্ধন অনতিবিলম্বে ফিরিয়ে দিন। জালেম সরকার যা করেছে, আপনারাও কি তাই করবেন? এজন্য কি ছাত্র-জনতা জীবন দিয়েছে?

 

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধ চলমান। রাজপথে জীবন দেয়ার জন্য আমাদের হাজার হাজার ছাত্র-জনতা প্রস্তুত। সব ষড়যন্ত্র তারা ব্যর্থ করে দিয়েছেন।


তিনি আরও বলেন, জামায়াত ইসলামী শক্তি কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। অতীতে বহু প্রস্তাব দেয়া হয়েছিল, এমনকি ফাঁসির আগ পর্যন্ত দফায় দফায় প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু আমরা আপস করিনি।

আরও খবর