কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন!! সভাপতি রাঙ্গা, সম্পাদক ডালেজ, সাংগঠনিক জুয়েল

পীরগাছা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন!! সভাপতি রাঙ্গা, সম্পাদক ডালেজ, সাংগঠনিক জুয়েল
রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রহিম উদ্দিন ভরসা কলেজ মাঠে সম্মেলন শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
উপজেলার ৯ইউনিয়নের ৬৩৯ ভোটের মধ্যে ছাতা প্রতীক নিয়ে ৩৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা, মোমবাতি প্রতীক নিয়ে ৩১৬ ভোট পেয়ে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নাজির হোসেন, ফুটবল প্রতীক নিয়ে ৩৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ডালেজ, দোয়াত কলম প্রতীক নিয়ে ২৩০ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। তালাচাবি প্রতীক নিয়ে ৩৬৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে প্রথম স্থান অধিকার করেন জুয়েল হোসেন মন্ডল ও দ্বিতীয় স্থানে আব্দুস সালাম আজাদ জুয়েল।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন আহবায়ক লিটন পারভেজ, সদস্য ফজলুর রহমান বাদল, মইন উদ্দিন ও রাজিব চৌধুরী। সম্মেলনের উদ্বোধক ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য এমদাদুল হক ভরসা ও মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান সহ আরও অনেকে।‘ 
আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৯ ঘন্টা ১৭ মিনিট আগে