ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মোংলায় অসুস্থ মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়ীতে আগুন ও  চিংড়ি ঘের দখলের অভিযোগ

মোংলায় মুক্তিযোদ্ধার বাড়ির গেটে আগুন দেয়ার চেষ্টা


মোংলায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম ফকিরের বাড়ীতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থনকারী এলাকার চিহ্নিত একদল দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিনের বেলায় প্রকাশ্যে দিবালোকে সশস্ত্র অবস্থায় এলাকাবাসির সামনে আগুন দিয়ে সাবেক চেয়ারম্যানের বাড়ীর প্রধান গেট পুড়িয়ে দেয়ার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেন তার স্বজনরা। পরে বাড়ির লোকজনের ডাক চিৎকার দিলে এলাকারবাসী ছুটে আসলে বাড়ী ভিতরে আগুন দেওয়ায় চেষ্টায় ব্যর্থ হয় এসকল দূর্বৃত্তরা। ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কাউকে আটক করতে পারেনী তারা। 

মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও স্থানীয় সুন্দরবন ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম ফকিরের মেয়ে নুরজাহান হীরা অভিযোগ করে বলেন, তারা মাত্র দুই ভাই বোন। অল্প কয়েক বছর আগে তার এক মাত্র ভাই মারা গেছেন। বৃদ্ধ বাবা মা অসুস্থ থাকায় প্রায়ই তারা চিকিৎসার জন্য খুলনায় থাকেন। এ কারণে তাদের সুন্দরবন ইউনিয়নের বাঁশতলার বাড়িতে অধিকাংশ সময়ে কোন লোকজন থাকেন না। বাড়িতে কেউ না থাকায় সুযোগে বাঁশতলা গ্রামের বিএনপির পরিচয়ধারী প্রায় ২০/২৫ জনের একটি দুর্বৃত্ত দল তাদের বাড়ী ঘর পুরিয়ে ফেলার জন্য প্রধান গেটে আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজনের ডাক চিৎকারে তারা পালিয়ে গেলে পুরো বাড়ীতে আগুন দিতে ব্যর্থ হয়। 

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী সরকারের পট পরিবর্তন হওয়ার পর থেকেই গ্রামের রাজনীতির আক্রোশে তাদের পরিবারের ওপর জুলম অত্যাচার করে আসছেন স্থানীয় বিএনপি পরিচয়ধারী ও তার সহযোগীরা। এই বাহিনীটি গত মাসের প্রথম দিকে তাদের সুন্দরবন ইউনিয়নের পাখিমারা এলাকায় ৩০ বিঘার একটি চিংড়ি ঘের জবর দখল করে মাছ লুট করে নেয়। যা এখনও তার নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে উক্ত সন্ত্রাসীদের দুর্দান্ত দাপটে থানায় অভিযোগ পর্যন্ত দিতে পারেনি ভূক্তভোগী পরিবারটি। 

 ভূক্তভোগী অভিযোগ করে আরো বলেন, তার বাবা একসময় আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকলেও অসুস্থতার কারণে দীর্ঘ কয়েক বছর ধরে তিনি দলীয কর্মকাণ্ডে নিস্কীয় রয়েছেন। তার পরও রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই নব্য বিএনপির নাম ব্যবহার করে এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা তাদের ঘের দখল, বাড়িতে অগ্নি সংযোগসহ মোটা অংকের চাঁদা দাবি করে আসছে বলে অভিযোগ স্বজনদের। এদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিলে এরা আরো ক্ষতি করবে বলে তাদেরকে শাসাচ্ছে। এ কারণে ভূক্তভোগী পরিবার থানায় মামলা বা আইনের আশ্রয় নিতে ভয় পাচ্ছে। তারা সর্বক্ষনিক আতংকগ্রস্ত হয়ে নিরাপত্তাহীনতায় ভূগছে।

এ দিকে বৃহস্পতিবার বাড়ীতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ করেনি। কাউকে আটকও করা যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর