রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

৬ ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছেন ৬০২ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-02-2025 10:39:02 am

যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী আরও ছয় ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করতে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে ৬০২ জন ফিলিস্তিনি কারাবান্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল সরকার। শনিবার (২২ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছেন তারা। খবর এনডিটিভির।


ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দিবিনিময় চলছে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় ছয় ইসরায়েলিকে ছাড়ার কথা হামাসের। এর বিনিময়ে ইসরায়েল থেকে মুক্তি পাবেন ৬০২ ফিলিস্তিনি।


জিম্মিদের মধ্যে চারজন, এলিয়া কোহেন (২৭), তাল শোহাম (৪০), ওমর শেম তোভ (২২) এবং ওমর ওয়েনকার্ট (২৩)। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাসের বন্দুকধারীরা তাদের ধরে নিয়ে যায়। অপর দুইজন, হিশাম আল-সায়েদ (৩৬) এবং আভেরা মেঙ্গিস্তু (৩৯)। প্রায় এক দশক আগে অজ্ঞাত পরিস্থিতিতে গাজায় প্রবেশ করার পর থেকে হামাস তাদেরকে আটক করে।


এদিকে গাজায় নতুন পরিল্পনা বাস্তবায়নের জন্য আরব নেতারা সৌদিতে জড়ো হচ্ছেন। মূলত মার্কিন প্রেসিডেন্ট গাজা দখলের জন্য যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন তা ঠেকিয়ে দিতেই আরব নেতারা এক সঙ্গে বসতে যাচ্ছেন।


গাজায় ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করছে আরব রাষ্ট্রগুলো। তবে অবরুদ্ধ উপত্যকাটির শাসন ক্ষমতা কাদের হাতে থাকবে তা নিয়ে দ্বিমত রয়েছে। কিংস কলেজ লন্ডনের বিশেষজ্ঞ আন্দ্রেয়াস ক্রিগ বলেছেন, আমরা আরব-ইসরায়েলি বা ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধিক্ষণে আছি। যেখানে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সম্ভাব্যভাবে এমন নতুন তথ্য তৈরি করতে পারে যা অপরিবর্তনীয়।


সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আরব নেতারা গাজার জন্য ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে একটি পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।


অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৮ হাজার ৩০০ ছাড়ালো। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

আরও খবর