ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় বাংলাদেশি তরুণের বাজিমাত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-02-2025 12:34:15 am

শাহরিয়ার সাকিবের এই অর্জন অনেক তরুণের জন্য অনুপ্রেরণা। © ছবি : প্রতিনিধি


◾ মুহাম্মদ তারেক || যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখেন এমন হাজারো তরুণ বর্তমান সময়ে চেষ্টা করে যাচ্ছেন। অনেকেই সফল হচ্ছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্রিজপোর্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে স্নাতক প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন শাহরিয়ার সাকিব। শাহরিয়ার সাকিব ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পীরের চর গ্রামের বাসিন্দা।


শাহরিয়ার সাকিব ছোটবেলা থেকেই মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত। তিনি ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উত্তরা মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে যথাক্রমে জিপিএ ৪.৭২ ও ৪.৭৫ পেয়ে উত্তীর্ণ হওয়ার পর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নেন। 


এই প্রস্তুতি কালীন সময়ে তার মনে হয় দেশের চেয়ে দেশের বাইরে পড়াশোনাটা তার জন্য বেশি অর্থবহ। কারণ দেশের শিক্ষা ব্যবস্থা সামগ্রিক বিশ্বের তুলনায় এখন অনেকটা পিছিয়ে রয়েছে। তাই যদি দেশের বাইরে পড়াশোনা করে সেই জ্ঞানটি দেশের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, এবং দেশের কল্যাণে কাজ করা যায় তাহলে সেটি হবে তার জীবনের সেরা কাজগুলোর মধ্যে একটি।


যেমন ভাবনা তেমন কাজ, আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করলেন এবং ৭ স্কোর অর্জন করলেন। যুক্তরাষ্ট্রের স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্রিজপোর্ট বিশ্ববিদ্যালয়ে আবেদন করলেন এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে ভিসা অনুমোদন পেলেন। বর্তমানে তিনি ব্রিজপোর্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছেন। 


শাহরিয়ার সাকিবের এই সাফল্যে তার পরিবার অত্যন্ত আনন্দিত। শাহরিয়ার সাকিবের বাবা শওকত হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ এর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ছেলের এই সাফল্যে তিনি দৈনিক দেশচিত্রকে বলেন, "আমার ছেলে ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী। সে সবসময় পড়াশোনার প্রতি মনোযোগী ছিল। অনেক বিষয়ে হতাশ ছিল, তবে সে দমে যায়নি। আমরা তার সাফল্যে গর্বিত। দেশবাসীর কল্যাণে যেন সে অবদান রাখতে পারে এজন্য সকলের নিকট দোয়া চাই।"


শাহরিয়ার সাকিব দৈনিক দেশচিত্রকে জানান, "এই সাফল্যের পেছনে সর্বপ্রথম সৃষ্টিকর্তার অনুগ্রহ ছিলো। তাছাড়া কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের সহযোগিতা এবং পরিবারের অনুপ্রেরণা ছিল। জীবনের শ্রেষ্ঠ অর্জনের মধ্যে একটি পেয়েছি।"


ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে জানতে চাইলে তিনি দৈনিক দেশচিত্রকে বলেন, "ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় উন্নত দেশের কারিকুলাম প্রতিস্থাপনে গবেষণা করতে চান এবং দেশের উন্নয়নে অবদান রাখতে চান। এবং বর্তমানে বাংলাদেশের কোন শিক্ষার্থী যদি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে চায় তাহলে তিনি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন।"


শাহরিয়ার সাকিবের এই অর্জন অনেক তরুণের জন্য অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন যে, সুযোগের অভাবে দমিয়ে রাখা যায় না স্বপ্নকে, জিপিএ বা সিজিপিএ কম হলে কিংবা মফস্বল শহরে বসবাস করলেই একাবিংশ শতাব্দীর এই প্রযুক্তির যুগে চেষ্টা করলে কেউ পিছিয়ে থাকবেনা , কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে যে কোনো স্বপ্নই পূরণ করা সম্ভব।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে