ছায়াময় ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ট্যুরিস্ট ক্লাব সাস্টের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ জয়পুরহাট চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট গোয়ালন্দে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা ‎মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন শুভ শেরপুরে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে স্বজন সংসদ'র কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি নুর আলম নুরু; সম্পাদক নুর উদ্দিন বাবু দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক কর্মসূচি, ৩ বিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীকে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে পরামর্শ রাজবাড়ীর খানখানাপুর রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে বাস-মাহিন্দ্রে ধাক্কা, নিহত ২, আহত ৬ দৌলতদিয়ায় যৌনপল্লীতে যৌন উত্তেজক ঔষধ খেয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫ ব্রয়লার মুরগি খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ? বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোরপূর্বক মুচলেখা অভিযোগ গুরুতর অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমান, সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা" গড়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, আতঙ্কে পাংশার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মানুষ

কুবিতে ফিউচারনেশনের বৃত্তি প্রদান


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইউএনডিপির অন্তর্ভুক্ত ‘এমপ্লয়েবিলিটি মাস্টারক্লাস এবং স্কলারশিপ অ্যাওয়ার্ডিং’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের কীভাবে মানসম্পন্ন জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে, কীভাবে লিংকডইনের প্রোফাইল তৈরি করা যায় ইত্যাদি বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া প্রয়োজনীয় অন্যান্য দক্ষতার ওপরও আলোকপাত করা হয়।

প্রায় ১,৩০০ শিক্ষার্থীকে ইমেইলের মাধ্যমে মাস্টারক্লাসের সনদ প্রদান করা হবে। এছাড়া রেজিস্ট্রেশনকৃত প্রত্যেক শিক্ষার্থীকে ৩৪ হাজার টাকা সমমূল্যের অনলাইন স্কলারশিপ কোর্স প্রদান করা হবে। ফিউচারনেশনের ওয়েবসাইটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে শিক্ষার্থীরা এই বৃত্তি অর্জন করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এছাড়া ইউএনডিপি ফিউচারনেশন প্রোগ্রামের প্রযুক্তি প্রধান মোহাম্মদ আমিনুর রশিদ খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “ভবিষ্যতে শিক্ষার্থীরা যে পথে যাবে, সেই অনুযায়ী তাদের দক্ষতা অর্জন করতে হবে। ইউএনডিপি যে উদ্যোগ নিয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা যে এতে অংশ নিয়েছে, তা প্রশংসনীয়। আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে এবং দক্ষতার মাধ্যমে নিজস্ব মূল্য সৃষ্টি করতে হবে। আপনাদের যেসব ক্ষেত্রে দক্ষতা ভালো, সেই দিকেই মনোনিবেশ করতে হবে।”

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “বিজনেস ল্যাংগুয়েজ কিছুটা আলাদা। আমাদের দেশে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে দুই ধরনের পেশাজীবী রয়েছেন—এক দল সফটওয়্যার তৈরি করেন, আরেক দল সফটওয়্যার নির্মাতাদের সঙ্গে কাজ করেন এবং টেকনিক্যাল ও বিজনেস পিপলের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন। আমাদের শিক্ষার্থীদের ইংরেজির যে দক্ষতা, তা বাস্তব জীবনের যোগাযোগ দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। ভবিষ্যতে এই ধরনের আরও কার্যক্রম গ্রহণের আশা করছি।”

কুমিল্লা ক্যাম্পাসের ফ্যাসিলিটেটর রফিক উদ্দিন বলেন, “বর্তমান চাকরির বাজার খুবই প্রতিযোগিতাপূর্ণ। শুধুমাত্র একাডেমিক ডিগ্রি থাকলেই সফল হওয়া সম্ভব নয়—দরকার সঠিক দক্ষতা, পরিকল্পনা এবং নিজেকে উপস্থাপনের যোগ্যতা। ফিউচারনেশন, ইউএনডিপি শিক্ষার্থীদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে এই আয়োজন করেছে। আমাদের স্কলারশিপ কোর্সগুলোর মধ্যে রয়েছে 'বিজনেস অ্যান্ড সোশ্যাল ইংলিশ কোর্স', যা আইইএলটিএস C-1 ব্যান্ড স্কোর ৭ এর সমমান। এছাড়া ফ্রন্টিয়ার টেকনোলজির ১০টি জব রোলের প্রশিক্ষণ কোর্স রয়েছে, যা শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী বেছে নিতে পারে।"

আরও খবর