লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

কিশোরগঞ্জে নিয়মনীতি উপেক্ষা করে চলছে বাহাগিলীঘাট উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম



নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ঘাট উচ্চ বিদ্যালয়টি সরকারি নিয়মনীতি উপেক্ষা করে নিজের বানানো নিয়মে পরিচালনা করার অভিযোগ পাওয়া গেছে। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে শিক্ষক- কর্মচারীরা তাদের ইচ্ছামতো বিদ্যালয়ে আসা যাওয়া করেন। রোববার দুপুর সাড়ে ১২ ঘটিকায় সরেজমিনে বিদ্যালয়ে গেলে দেখা যায়, সব কক্ষের মধ্যে কয়েকটি ছাড়া সব কক্ষই তালাবদ্ধ। শুধু মাত্র অফিস কক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বসে আছেন। আর অফিস কক্ষের বারান্দায় দুজন বসে সময় পার করছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় করার নিয়ম থাকলেও তারা তা মানছেন না। জানা যায়, বিদ্যালয়ে মোট ১৫ জন শিক্ষক- কর্মচারী কর্মরত রয়েছেন। এর মধ্যে তিন জন উপজেলায় কম্পিউটার ট্রেনিং এ আছেন। বাকি ১২ জন শিক্ষক- কর্মচারীর মধ্যে ৪ জন শিক্ষক উপস্থিত থাকলেও বাকি ৮ জনেই অনুপস্থিত। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লতা রায় বলেন, আমাদের স্টাফদের মধ্যে ৩ জন ট্রেনিং এ আছেন। দুজন অসুস্থতার কথা বলে আসেনি, আর আমাদের চতুর্থ শ্রেণির এক  কর্মচারী ৬ মাসের ছুটিতে। বাকি শিক্ষক কর্মচারীরা আসেননি এমন প্রশ্নের জবাবে তিনি কিছুই বলতে পারেননি। এবং খাতা কলমে ২৫০ শিক্ষার্থী থাকলেও উপস্থিত ছিলেন মাত্র সাত জন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বৃষ্টির কারণে শিক্ষার্থীরা আসতে পারেনি। 

কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আশরাফ-উজ-জামান সরকার এর মুঠোফোনে শিক্ষকরা স্কুলে না আসার বিষয়ে  কথা হলে তিনি জানান,এখন ওখানে না যেয়ে ওখানকার তথ্য উদঘাটন না করে তো বক্তব্য দিতে পারবো না। 

আরও খবর






deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৫ ঘন্টা ২৬ মিনিট আগে