বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

রোকেয়া মনসুর মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রোকেয়া মনসুর মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার (২৪ ফেব্রুয়ারী) আনন্দমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়। 

ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির আহবায়ক নিয়াজ কওছার তুহিন। এ সময়  কলেজের গভর্নিং বড়ির বিদ্যোৎসাহী সদস্য শেখ নাজমুল হোসেন, ক্রীড়া আয়োজক কমিটির সদস্য সহকারী অধ্যাপক তারক চন্দ্র সরকার, সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, ইন্দ্রজিত কুমার মন্ডল, জয়শ্রী ঘোষ, মিজানুর রহমান, আব্দুর রউফ, সুকুমার ঘোষ, নাসিম সুলতানা, নাজিমুদ্দীন আহমেদ, মোশাররফ হোসাইন চৌধুরী, জাহাঙ্গীর আলম, মো. বদরুজ্জামান, দেবব্রত কুমার মিস্ত্রী, মাসুদুর রহমান, বিকাশ চন্দ্র মিস্ত্রী, ডিএম নাসির উদ্দীন, আওছাফুর রহমান, বিলকিস আক্তার, মর্জিনা মোমতাহানা শিখা, প্রভাষক সুমা বিশ^াস, রতন কুমার ঘোষ, গোবিন্দ দুলাল বর, আমিনুর রহমান, শম্পা রানী মৃধা, শাহিনুর রহমান, হাফিজুর রহমান, তপন কুমার ঘোষ, কামরুল ইসলাম, নবতরণ গায়েন, গ্রন্থাগারিক সাইফুজ্জামান, প্রদর্শক মাজেদা খাতুন, সনজিত কুমার ঘোষ, ল্যাব সহকারী সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর হোসেন, বিপুল চন্দ্র ঘোষসহ শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা চকোলেট দৌড়, ভারসাম্য দৌড়, সুচে সুতা পরানো, বোতল কুড়ানো ও চেয়ার সিটিং এবং শিক্ষক-কর্মচারিরা হাড়ি ভাঙা, বাস্কেটে বল নিক্ষেপ এবং বোতল কুড়ানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

আগামী ২৬ ফেব্রুয়ারী বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও খবর