আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ

জাবিপ্রবির সিএসই বিভাগের ফেয়ারওয়েল ২০২৫ অনুষ্ঠিত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিদায় অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) একাডেমিক ভবনের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্মৃতিচারণ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শেষ দিনটি উদযাপন করেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন অতিথিরা।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান ও সিএসই বিভাগের শিক্ষকরা। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি অতিথি ও শিক্ষকদেরও ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করেন শিক্ষার্থীরা। রাতের খাবারের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ, কবিতা ও নাটকের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীরা তাদের শেষ দিনটি আনন্দঘন করে তোলেন। বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সুজিত রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আর সঞ্চালনায় ছিলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান ও পুষ্প।
আরও খবর