দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

হাবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তাসহ গ্রেপ্তার ৫


ছাত্রলীগকে সংঘটিত করে বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টিসহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর গাড়ি বহরে হামলা মামলায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  (হাবিপ্রবি)এক ছাত্র ও চার প্রশাসনিক কর্মকর্তাসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃতরা হলেন হাবিপ্রবির ফিল্ড এক্সটেনশন অফিসার মোঃ রাব্বান শেখ,সেকশন অফিসার মোঃ ইলিয়াস কাঞ্চন,ফিল্ড এক্সটেনশন অফিসার শেখ শাহ আসাদুল্লাহ সালেহীন,,প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম এবং ছাত্র জুবায়ের হোসেন।তারা সকলেই হাবিপ্রবির ছাত্রলীগের নেতাকর্মী।২০২৪ সালের শুরুতে হাবিপ্রবিতে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান বলেন ছাত্রলীগকে সুসংগঠিত করে বিবিশ্ববিদ্যায় ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি এবং বিএনপির মহাসচিবের গাড়ি বহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় হাবিপ্রবির চার প্রশাসনিক কর্মকর্তাসহ একজন ছাত্রকে আটক করা হয়েছে ।তারা সকলেই ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা। 
উল্লেখ্য ২০২৩সালের ১৭অক্টোবর দিনাজপুর ট্রাক টার্মিনাল প্রাঙ্গণে বিএনপির মহাসমাবেশে যোগদানের জন্য আসার সময় হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সড়কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা চালায় ছাত্রলীগের নেতা কর্মীরা ।
Tag
আরও খবর