মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর

অবৈধভাবে বিদেশ যাওয়া বন্ধে মাদারীপুরে ব্র‍্যাকের কর্মশালা

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 26-02-2025 04:39:52 pm

লিবিয়া থেকে সমুদ্রপথ পাড়ি দিয়ে ইতালি যাওয়াসহ যে কোন পন্থায় বিদেশ যাওয়া বন্ধে সবার সচেতনতা ভীষণ জরুরী বলে মন্তব্য করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইয়াসমিন আক্তার। তিনি বলেন, মাদারীপুরে স্কুল, কলেজে ছেলেদের কম পাওয়া যায়। সবাই যে কোন ভাবে ইতালি চলে যেতে চায়। এরপর তারা ভয়াবহ বিপদে পড়ে। এই সংকট সমাধানে যিনি বিদেশে যাচ্ছেন তিনি সহ তাঁর পরিবারের সচেতনতা জরুরী। বিদেশে গেলে জেনে বুঝে দক্ষ হয়ে যেতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক আরো বলেন, আমার কাছে প্রায়ই পরিবারের সদস্যরা এসে জানান তাদের স্বজনরা লিবিয়ায় বিপদে পড়েছে। তারা জানেন না বৈধপথে এখন লিবিয়া যাওয়ার কোন সুযোগ নেই। সবাইকে সচেতন করতে ব্র্যাক সচেতনতামূলক বিভিন্ন কাজ করে যাচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, আপনারা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা গুলাতে আরোও বেশি বেশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থা যারা কাজ করেন তাদেরও এই উদ্যোগে যুক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানের বিশেষ অতিথি মাদারীপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, লিবিয়া হয়ে ইতালি যাওয়ার ক্ষেত্রে মাদারীপুরে পরিস্থিতি খুব খারাপ। চার বছর ধরে একজন ইতালি আটকা। তাঁর পরিবার ৫৭ লাখ টাকা খরচ করেছে। ছেলেটা বেঁচে আছে কী না খোঁজ নেই। এই ধরনের ঘটনা অসংখ্য। পুলিশকে জানায় না পরিবার। কারণ তাতে অনেক সময় লিবিয়ায় নির্যাতনের মাত্রা বাড়ে। যাওয়ার আগেই তাই সচেতন হতে হবে। আমরা পাচারকারীদের গ্রেপ্তারে সক্রিয় আছি। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মিতু রানী দেবনাথ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগিত পরিচালক শরিফুল ইসলাম হাসান। এছাড়াও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাইনুদ্দিন সরকার, মাদারীপুর জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ স ম জাহাঙ্গীর আখতার, স্থানীয় জনপ্রতিনিধি ও ডাসার উপজেলার প্রবাসবন্ধু ফোরাম সভাপতি বিধান চন্দ্র সরকার, স্থানীয় চেয়ারম্যান ও কালকিনি উপজেলা প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মজিবর রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ার সময় চোখের সামনে যে ভয়াবহতা দেখেছেন সেটি তুলে ধরেন ইতালি ফেরত মাসুদ হাওলাদার। জর্ডান ফেরত অভিবাসী জয়ীতা পুরস্কার প্রাপ্ত রোজিনা বেগম তাঁর অভিজ্ঞতা জানান।‌ কর্মশালা শেষে জেলা প্রশাসক প্রত্যাশা-২ প্রকল্পের উদ্যোগে তাদের আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
আরও খবর