সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধুপুরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও আরো ৩ জন আহত হয়েছেন। 

নিহত ব্যক্তির নাম আব্দুল গফুর। সে ওই ব্যাটারিচালিত অটোরিকশার ড্রাইভার বলে জানাগেছে।

জানাযায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২ ঘটিকার সময় ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল(টিআইবি) মধুপুর শাখার ইর্ন্টাণ ও ইয়েস সদস্যরা গোলাবাড়ি হতে সংগঠনের (এসিজি)'র কাজ শেষ করে মধুপুর ফেরার পথে গোলাবাড়ি ব্রিজের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে অটো চালক আব্দুল গফুরের মৃত্যু হয়। এবং এ সময় অটোর যাত্রী ইয়েস গ্রুপের ৩ সদস্য গরুতর হয়। 

আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে অবস্থা গরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন, উপজেলার রুহুল আমিন রনি (২০), পৌর স়ভার মালাউড়ি গ্রামের মেহেদী হাসান রনি(২০) ও সুমী আক্তার। 

বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ জানান, দুপুরে টিআইবি'র ইয়েস সদস্যরা তাদের কাজ শেষ করে ফেরার পথে গোলাবাড়ি ব্রিজের কাছে আসলে মধুপুর থেকে ধনবাড়ির দিকে যাওয়া ট্রাকটি সামনে থেকে চাপ দিলে ঘটনাস্থলেই অটো চালক নিহত হয় এবং তিন জন গুরুতর আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর