শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

সাংবাদিকতা করতে হলে জিয়াউর রহমানকে জানতে হবে- মহসীন আলী রাজু

ব্যক্তি কেন্দ্রিক সাংবাদিকতা না করে নিরপেক্ষ সাংবাদিকতা করতে হবে, আর সাংবাদিকতা করতে হলে অবশ্যই জিয়াউর রহমানকে জানতে হবে বলে মন্তব্য করেছেন উত্তরাঞ্চলের প্রবীণ সাংবাদিক ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহসীন আলী রাজু। তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিলেও গণমাধ্যমগুলোই বিএনপির সাথে বেইমানী করেছে। তারপরও বিএনপি কোনো আফসোস করেনি। এমকি ১৯৭৬ সালের ১২ আগষ্ট শহিদ জিয়ার নির্দেশেই বগুড়া সর্বাধিক প্রচলিত সংবাদপত্র দৈনিক করতোয়া প্রকাশের অনুমতি পেয়েছিল। পরবর্তীতে বিএনপি সরকার গঠনের পর খালেদা জিয়া টেলিভিশন ও সংবাদপত্রের প্রকাশনা আইন চালু করেন উল্লেখ করে তিনি আরও বলেন, সরকারি সাংবাদিক প্রথা প্রবর্তন করতে হবে, এটা সময়ের দাবী। বগুড়ার সারিয়াকান্দিতে অনলাইন গণমাধ্যম কর্মীদের সমন্বয় বৈঠক ও পরিচিতি সভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি। বৃহস্পতিবার বিকালে সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।  সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহিদুর রহমান মিলনের সভাপতিত্বে উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু।  সাংগঠনিক  সম্পাদক রাশেদ মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মির্জা সেলিম রেজা, পৌর বিএনপি'র সহ-সভাপতি মাহবুবুল আলম তুপুল ও  লাল মাহমুদ লাল, সাংবাদিক রাকিবুল হাসান শান্ত, নূরনবী রহমান, আব্দুল ওয়াহেদ, জাফরুল সাদিক, সুমন সাহা, সামিউল ইসলাম সনি, হেদায়েতুল ইসলাম প্রমুখ। উক্ত সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সভাপতি মাকছুদ আলম হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দয়া।
Tag
আরও খবর