ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মোংলায় রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামী আন্দোলনের মিছিল

ছবি সংগৃহীত


মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোঁরা, অশ্লীল ছবি ও বেহায়াপনা বন্ধ, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার দাবিতে স্বাগত মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা শাখা

আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোঁরা, অশ্লীল ছবি ও বেহায়াপনা বন্ধ, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার দাবিতে স্বাগত মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাদ আছর মোংলা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বি এল এস রোড সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা শাখা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখা গেছে। এতে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশগ্রহণ করে।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। মিছিল থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মুল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানানো হয়।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওঃ মুজ্জাম্মিল হক কাসেমী, চালনা বন্দর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মাওঃ রুহুল আমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি মাওঃ ফারুক হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মুফতী শেখ নুরুজ্জামান বাগেরহাটী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোংলা উপজেলা শাখার সভাপতি মাওঃ মোঃ আবু বকর প্রমুখ।

আরও খবর