রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

লাখাইয়ের আশ্রয়ণ প্রকল্প গুচ্ছ গ্রাম যেন নিজের বাড়ী, জোর করেই অবৈধ ভাবে বসবাস।

লাখাইয়ের আশ্রয়ণ প্রকল্প গুচ্ছ গ্রাম যেন নিজের বাড়ী, জোর করেই অবৈধ ভাবে বসবাস। লাখাইয়ের ৫টি আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্দকৃত অনেক ঘরেই তালা ঝুলছে। অনেকেরই বরাদ্দকৃত ঘরে অন্য লোকের বসবাস করছে বলে অভিযোগ উঠেছে। প্রকৃত ভূমিহীন বাছাই করতে না পারা, স্বজনপ্রীতি, দুর্নীতি এবং সঠিক পরিকল্পনার অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মত অনেকের। যেসব ঘরে তালা ঝুলছে এবং বেনামে বসবাস করছে সেগুলোর বরাদ্দ বাতিল করে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের দেওয়ার মত প্রকাশ করছেন সচেতন মহল। ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, চার ধাপে ১২৫টি পরিবারের মধ্যে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতি পরিবার ২ শতাংশ জমির দলিল পেয়েছে। এসব ঘর নির্মাণের পর সুবিধাভোগীদের বরাদ্দ দেয় লাখাই উপজেলা প্রশাসন। সম্প্রতি উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের ধর্মপুর গ্রামে গিয়ে দেখা যায়, ২৬টি ঘরের মধ্যে ১১টি টিতে বসবাস করছেন দলিল গৃহিতারা, এবং বেনামে বসবাস করছেন ৭টি সুবিধাভোগী পরিবার । বাকি ঘরগুলো তালাবদ্ধ রয়েছে। অনেকেই নিজস্ব বাড়িতে বসবাস করে বরাদ্দ পাওয়া ঘরে লাকড়ি রেখেছেন। বামৈ ইউনিয়নে আবাসনের বাসিন্দা জেসমিন আক্তার বলেন, এ প্রকল্পে ৩৬টি বরাদ্দকৃত ঘর রয়েছে। এবং যাদের নামে ঘর বরাদ্দ হয়েছে, তাদের অনেকের নিজস্ব ঘরবাড়ি ও জমিজমা আছে, সে কারণে তারা এখানে থাকেন না। ২০২৪ইংরেজি সনে বন্যায় আক্রান্ত হয়ে ১১টি অসহায় পরিবার আশ্রয়ণ গ্রামে আশ্রয় নেন এবং বসবাস শুরু করেন, বন্যার পানি চলে গেলে সাবেক নির্বাহী কর্মকর্তা শরীফ উদ্দিন তাদেরকে সরে যাওয়ার জন্য অনুমতি দেন কিন্তু তারা যাননি,এক সময় তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়,তারপরও তারা যাননি, গতকাল দুসরা মার্চ শনিবার সর জমিনে গিয়ে দেখা যায়,এই ১১টি পরিবার এখনো বসবাস করছেন,এই অবৈধ পরিবারে একজন সদস্য নাম বলতে অনিচ্ছুক, তিনি বলেন,আমাদের ভিটামাঠি কিছুই নেই সেজন্য এখানে বসবাস করছি। আরেক অবৈধ সদস্য বলেন, তাঁর নিজস্ব বাড়ি থাকলেও ছেলের থাকার ঘর নেই। সে জন্য সরকারি ঘরে বসবাস করছেন। একই আবাসনে আরেকটি ঘর বরাদ্দ পেয়েছেন করাব ইউপির বাসিন্দা সাদন সরকার। তাঁরও নিজস্ব জায়গায় বাড়ি আছে, তিনি একা সেখানেই বসবাস করেন, এবং নিজস্ব বাড়ীতে উনার ছেলে তার বউকে নিয়ে বসবাস করছেন। এ বিষয়ে বামৈ ইউপির এক সমাজ সেবক বলেন, অনেক ক্ষেত্রে ইউএনওরা সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সহযোগিতা নেন না। এ কারণে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন বাছাই করা যায়নি। তিনি বেশ কয়েকজনের নাম দিয়েছেন। কিন্তু সবাই পায়নি। যারা পেয়েছে, সবাই গৃহহীন। এ ছাড়া মনতৈল, কাশিমপুর,মুড়াকরি এই সব প্রকল্পেও রয়েছে নানা সমস্যা,এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাশের সাথে মুঠো ফোনে বার বার ফোন করলেও উনি ফোন রিসিভ করে নাই।
Tag
আরও খবর