ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শেষ পর্যন্ত চলে গেলেন রুহুল আমিন রনিও

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরের রুহুল আমিন রনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হাসপাতাল ঘুরে ঘুরে পাঁচ দিনের মাথায় একই নামের সহযোদ্ধা বন্ধুর পথ ধরে না ফেরার দেশে চলে গেলেন রনিও। টাঙ্গাইলের মধুপুরে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনার দিন ঘটনা স্থলে অটোচালক গফুর, হাসপাতালে টিআইবি'র ইন্টার্ন রুহুল আমিন মারা যাওয়ার পর আহত আরেক রুহুল আমিন ওরফে রনি সোমবার রাত সাড়ে ৮ টার দিকে নিউরো হাসপাতালে মারা গেলেন। এ নিয়ে ওই দিনের ঘটনায় চার জনের মধ্যে তিনজন মারা গেলেন। তাদের একমাত্র নারী সঙ্গী সুমি ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

স্বেচ্ছাসেবক তরুণ রুহুল আমিন রনির মৃত্যুর খবরে মধুপুরের তরুণ সমাজের সর্বত্র শোক বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের গ্রুপে গ্রুপে শোকের চিহ্ন আর বিলাপ আহাজারীতে ভার্চুয়াল জগত অনেকটা ভারি হয়ে গেছে। এলাকার সঙ্গী সাথীরা তাদের জন্য দোয়া মাহফিল, কুরআন পাঠের ব্যবস্থা করে চলছেন। এসব বাধা ডিঙ্গিয়ে রনিও চলে গেলেন। টিআইবি'র সচেতন নাগরিক কমিটি সনাক সদস্য সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান তার এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বাদ যোহর জানাজা হবে।

প্রয়াত রুহুল আমিন রনি মধুপুর পৌর শহরের টেংরি এলাকার সোলায়মানের ছেলে। তিনি টিআইবির তরুণ সংগঠন ইয়েস গ্রুপের লিডার, রক্তদাতা সংগঠন এবং স্থানীয় নাগরিক ফোরামের সদস্য ছাড়াও নানা স্বেচ্ছাসেবি কাজ করতেন। সুমি ও দুই রুহুল আমিন স্ব স্ব স্থানে অনুকরণীয় চরিত্র। ইতোমধ্যে সুমি এলাকায় নারী কৃষি উদ্যোক্ততা হিসেবে পদক জয়ী হয়ে আলোচিত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মধুপুর শাখার ইন্টাণ ও ইয়েস সদস্যরা গোলাবাড়ী হতে প্রতিষ্ঠানের (এসিজি)'র কাজ শেষ করে মধুপুর ফিরছিলেন। টাঙ্গাইল জামালপুর আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ী ব্রিজ পার হয়ে কাইতকাই সীমানায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাঝিরা গ্রামের সুইখা জোয়ার্দাররর ছেলর অটো চালক আব্দুল গফুরের মৃত্যু হয় এবং এ সময় অটোরিক্সার যাত্রী ইয়েস গ্রুপের ৩ সদস্য রুহুল আমিন, রহুল আমিন রনি ও সুমি আক্তার গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

চিকিৎসাকালীন মধুপুরের পিরোজপুর এলাকার খালু (পালক বাবা) খোরশেদের পালিতপুত্র রুহুল আমিনের মৃত্যু হয়। বাকি দুইজনকে গুরুতর অবস্থায় বৃহস্পতিবার রাতেই ঢকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেলে ভর্তি করে পরে নেয়া হয় পপুলার হাসপাতালে। সেখানে আইসিইউতে রাখার দুইদিনে উন্নতি না হলে রোববার রাতে নিউরো হাসপাতালে স্থানান্তর করে শেষ চেষ্টা করেও ব্যর্থ হলেন সংশ্লিষ্টরা। সবাইকে কাঁদিয়ে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে চলে গেলেন রুহুল আমিন রনি। অন্যদিকে কাজের সঙ্গী সুমি ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

এদিকে রুহুল আমিন রনিসহ বাকিদের মৃত্যুতে টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান শোক প্রকাশ করেছেন। তিনিসহ টিআইবি পরিবার এ ঘটনায় গভীর শোকাহত। তারা নিহতের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আহত সুমির দ্রুত সুস্থতা কামনা করেছেন। শোক জানিয়েছেন মধুপুর সনাকের সভাপতি আব্দুল মালেক, সদস্য ও সাবেক সভাপতি অধ্যক্ষ বজলুর রশীদ খানসহ সনাক পরিবার, ইয়েস গ্রুপের সদস্যগণ।

Tag
আরও খবর