দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে প্রতিপক্ষের হয়রাণী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

শ্যামনগরে প্রতিপক্ষের হয়রাণী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার  শ্যামনগরে জমি বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষদের হয়রাণী থেকে রক্ষা পেতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) সংবাদ সম্মেলনে ছোটভেটখালী গ্রামের মৃত কালাচাঁদ গাইনের পুত্র মোঃ মাজেদ গাইন (৬৩) তার বক্তব্যে বলেন শ্যামনগর উপজেলাধীন মুন্সীগঞ্জ ইউপির  হরিনগর মৌজায় এস.এ ৩৪১,৩৭৫,৭২৫,৫৫৫ নম্বর খতিয়ানে ৩.৮৩ একর জমি তিনি পৈত্রিক ও রেজিস্ট্রী কোবালা সূত্রে প্রাপ্ত হয়ে মৎস্য চাষাবাদের মাধ্যমে শান্তিপূর্ন ভাবে ভোগদখল করে আসছেন। এই সম্পত্তি তার প্রতিপক্ষ দশ জনের অধিক ব্যাক্তিরা  তার দখলীয় জায়গা জবর দখলের চেষ্টা করলে তিনি এবিষয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিঃ আদালত, সাতক্ষীরা বরাবর ফৌঃকাঃ ১৪৫ ধারা মোতাবেক পিটিশন ১৬৬/২৪ (শ্যামঃ) মামলা রুজু করেন।

 এ মামলা আদালতে বিচারাধীন থাকাবস্থায় গত ২০২৪ সালের ২ মে তারিখে ২৬০২ নং স্মারক মোতাবেক আদেশ হয় যে, নালিশী জমিতে উভয় পক্ষ স্থিতিবস্থা বজায় রাখবেন, কোনরুপ জমির পরিবর্তন করবেন না।   সে মোতাবেক তিনি মৎস্য চাষাবাদ করতে থাকাবস্থায় তার ঘের দখল করার লক্ষ্যে তার উপর নির্যাতন করে। তিনি এবিষয়ে বিজ্ঞ আমলী ০৫ নং আদালত, সাতক্ষীরা বরাবর একটি মামলা রুজু করেন। মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকাবস্থায় তাকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য প্রাণ নাশের ভয়-ভীতি হুমকি দেওয়ায়  এবিষয়ে ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারী তারিখে শ্যামনগর থানায় ১১০২ নং সাধারণ ডায়েরী ভুক্ত করেন।

 তার প্রতিপক্ষরা বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়ানোর জন্য ২০২৫ সালের ১ মার্চ তারিখ তাদের ঘেরে সাদা মাছ মারার জন্য বিষাক্ত দ্রব্য প্রয়োগ করেন। অত:পর গত ৩ মার্চ তারিখ তাকে ফাঁসানোর জন্য অনিবন্ধিত একটি অনলাইন পোর্টালে তাকে সহ তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে একটি মিথ্যা তথ্য দিয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত এক সংবাদ সম্মেলন করেন। বর্তমানে তার প্রতিপক্ষরা  কৌশল অবলম্বন করে দখলীয় জায়গা  জবর দখলের পায়তারা চালাচ্ছেন।   প্রতিপক্ষদের অত্যাচারের কবল থেকে পরিত্রান পেতে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেন।

ছবি- শ্যামনগরে রতিপক্ষের হয়রাণী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন মোঃ মাজেদ গাইন।  


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ৫০ মিনিট আগে