শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

নোয়াখালীতে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি, ১০হাজার টাকা জরিমানা

নোয়াখালীতে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি, ১০হাজার টাকা জরিমানা



নোয়াখালীতে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি, ১০হাজার টাকা জরিমানা


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীতে পবিত্র রমজান মাসের বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো.আছাদুল ইসলাম।  

অভিযান সূত্রে জানা গেছে, প‌বিত্র রমজা‌ন মা‌সে নিত্যপণ্যের বাজার স্থি‌তিশীল রাখ‌তে এ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করা হয়। অ‌ভিযা‌নে সয়া‌বিন তেল ৫‌ লিটার বোতলের গা‌য়ের মূল্য ছিল ৮৫২ টাকা, বিক্রয় ক‌রে‌ছেন ১০০০ টাকায়। এজন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয় মেসার্স হাজী এন্তাজুল হক এন্ড সন্স‌কে, ভোক্তা‌কে প্রতিশ্রুত পণ্য যথাযথভা‌বে সরবরাহ না করায় মেসার্স মা‌লেক স্টোর‌কে ৩ হাজার টাকা, মূল্য তা‌লিকায় প্রদ‌র্শিত মূ‌ল্যের অ‌তি‌রিক্ত মূ‌ল্যে মুরগী বিক্রয় করায় মেসার্স আধু‌নিক প‌ল্ট্রি ফার্মকে ৫ হাজার টাকা, মূল্যা তা‌লিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স খোক‌নের মুরগীর দোকানকে ৩ হাজার টাকা এবং মেসার্স জ‌লি‌লের মুরগীর দোকান‌কে ৩ হাজার টাকাসহ মোট ৫ প্রতিষ্ঠান‌কে ২৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো.আছাদুল ইসলাম বলেন, ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সাথে অন্যদের সতর্ক করা হয়। অভিযানে জেলা বি‌শেষ টাস্ক‌ফোর্স টি‌মের একদল সদস্য উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করেন জেলা ব্যাটালিয়ন আনসা‌রের এক‌টি টিম।  

আরও খবর




deshchitro-6a2ae7f7eae5b-110626105311.webp
নোয়াখালী জেলার এসপি বদলি

১১ ঘন্টা ১৩ মিনিট আগে