সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোয়ালন্দে নতুন পাড়া যুব সংগঠনের পক্ষ হতে ইফতার সামগ্রী বিতরণ

গোয়ালন্দে নতুন পাড়া যুব সংগঠনের পক্ষ হতে ইফতার সামগ্রী বিতরণ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নতুন পাড়া যুব সংগঠনের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নতুন পাড়া এলাকার অসহায় ৫ টি পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি করে চাউল, আলু, ২ কেজি করে তেল, গুড়, ১ কেজি করে মুড়ি, চিড়া, ছোলা ও খেজুর। ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে সংগঠনের পক্ষ হতে মো. রাসেল শেখ, মো. রবিন শেখ, মো. জিহাদ শেখ, মো. সাব্বির খান ও মো. জামাল শেখসহ সংগঠনের অন‍্যান‍্য সদস্যবৃন্দ বাড়িতে গিয়ে তাদের হাতে পৌঁছে দেন। সংগঠনের অন‍্যতম সদস্য মো. রাসেল শেখ জানান, নতুন পাড়া যুব সংগঠন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছায় সেবামূলক একটি সামাজিক সংগঠন। ইতিমধ্যে সংগঠনের পক্ষ হতে এলাকার মসজিদ উন্নয়ন কর্মকাণ্ড, বাৎসরিক ইসলামী জলসা, খেলাধুলা, বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার নিরীহ ও অসহায় ৫ টি পরিবারের মাঝে সামান্য পরিমাণে ইফতার সামগ্রী বিতরণ করা হলো। আমাদের এমন সামাজিক কার্যক্রম আগামীতেও অব‍্যাহত থাকবে।
আরও খবর