সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

লাখাইয়ে চোরের আনা-গোনা বেড়েই চলছে, এক রাতে কৃষকের ৫টি গরু চুরি।

লাখাইয়ে চোরের আনা-গোনা বেড়েই চলছে, এক রাতে কৃষকের ৫টি গরু চুরি। লাখাই উপজেলার বিভিন্ন এলাকায় গরু খামারীর গোয়াল থেকে রাতের আধারে গরু চুরি যেন থামছেই না। কয়েকদিন পরপরই শোনা যাচ্ছে গরু চুরির খবর। খামারীরা রাতের পর রাত পাহারা দিয়েও স্বস্তি মিলছে না চোরের হাত থেকে। তাদের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকার মানুষ। প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। গভীর রাতে গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। আর এসব ঘটনায় খুব কম সংখ্যক মামলাই রেকর্ডভূক্ত হয়। লাখাইয়ের ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিদিন রাতের অন্ধকারে ঘটছে গরু চুরির ঘটনা। উপজেলার পূর্ব সিংহ গ্রামের আলমগীর মিয়ার গোয়াল ঘর থেকে মঙ্গলবার (৪মার্চ) দিবাগত রাত ৩ ঘটিকার সময় সারে তিন লক্ষাধিক টাকা মূল্যের ৩ টি গরু গোয়াল ঘরে দরজা ভেঙ্গে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। শনিবার দিবাগত রাত সিংহ গ্রামের জানু মিয়ার ২ টি গুরু নিয়ে যা সংঘবদ্ধ চোর চক্র। শুধু তাই নয় একই দিনে উপজেলার পশ্চিম বুল্লা গ্রামে শনিবার দিবাগত গভীর রাতে ছুরে রহমান মিয়ার গোয়ালঘরে ২টি গাভী ও ১টি ষাঁড় গরু ছিল। শনিবার বিকালে গরুগুলো ঘরের পাশে গোয়াল ঘরে বেধে রেখে আসে। পরে গরুগুলো গোয়ালঘর থেকে নামাতে গিয়ে দেখে একটি গরুও গোয়াল ঘরে নেই, ৩টি গরুই দুর্বৃত্তরা রাতে চুরি করে নিয়ে গেছে। লাখাইয়ের খামারীরা মনে করেন এভাবে যদি প্রতিদিন চোরেরা হানা দেয় তাহলে আমরা গরু পালন করতে ক্ষতির সম্মুখীন হব,ধীরেধীরে হারিয়ে যাবে গরুর পালনের সক্ষতা।পুর্ববুল্লা গ্রামের খামারী অনিল চন্দ্র গোপ বলেন,আমার পিজিয়ান চারটি গাভী আছে আমি প্রতিদিন ৪০লিটার দুধ পাই, আমি তাহাতে স্বাবলম্বী হয়েছি, আমার যদি কোন কিছু হয়,তাহলে আমি নিঃস্ব হয়ে যাব।আমি চারদিকে যেভাবে চোরের আনা-গোনা দেখতেছি যদি পুলিশের টহল ভালভাবে না দেয় তাহলে চোরের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব হবে না। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, গরু চুরির বিষয়ে কেউ আমাদেরকে অবগত করেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে, পুলিশ টহল নিয়মিত দিচ্ছে। আমি নিজেও রাত ২/৩ টা পর্যন্ত বাহিরে থাকি।
Tag
আরও খবর