জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

ইসলামপুরের ইউএনওর মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি

জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. তৌহিদুর রহমানের ব্যবহৃত দাপ্তরিক মোবাইল নম্বর হ্যাক করার ঘটনা ঘটেছে। নিজেকে ইউএনও দাবি করে অন্য একটি বিকাশ নম্বরে বিভিন্ন লোকজনকে কল করে টাকা দাবি করছে ওই প্রতারক চক্র। নম্বর হ্যাকের বিষয়টি জানার পর সবাইকে প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন ইউএনও।



আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মোবাইল নম্বর হ্যাক করার বিষয়টি উল্লেখ করে উপজেলা প্রশাসনের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানে ইউএনওর ব্যবহৃত দাপ্তরিক মোবাইল নম্বরে কোনো আর্থিক লেনদেন না করা হয়। 


রক্ত সৈনিক ফাউন্ডেশনের জামালপুর জেলার সভাপতি মানসুর আহমেদ আবির বলেন, 'ইউএনও স্যারের মোবাইল নম্বর থেকে ফোন করে নিজেকে ইউএনও দাবি করে অন্য একটি বিকাশ নম্বরে 

আমার কাছে ১৫ শত টাকা দাবি করা হয়েছে। পরে জানতে পারি, ইউএনও স্যারের মোবাইল নম্বর হ্যাক করা হয়েছে।'


ইসলামপুরের ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, 'আমার ব্যবহৃত দাপ্তরিক মোবাইল নম্বরটি (০১৭০৯৯৭০২৬৬) হ্যাক করেছে প্রতারক চক্র। 

সেইম নম্বর ব্যবহার করে স্থানীয় সাধারণ লোকজনকে কল করে বিভিন্ন অংকের টাকা দাবি করছে চক্রটি। এ বিষয় সতর্ক থাকতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে। প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।'


এ বিষয়ে ইসলামপুর থানার ডিউটি অফিসার ও উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল হক বলেন, 'ইউএনও স্যারের মোবাইল নম্বর হ্যাক করা হয়েছে কি না, সেটা আমার জানা নেই। তবে বিষয়টি আমাদের জানানো হলে প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে গুরুত্বের সঙ্গে কাজ করা হবে।'


আরও খবর