জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

লাখাইয়ে সহকারী শিক্ষক মুজিবুর রহমান সাময়িক বরখাস্ত।

লাখাইয়ে সহকারী শিক্ষক মুজিবুর রহমান সাময়িক বরখাস্ত। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক ফৌজদারি মামলায় কারাবাস হওয়ার কারণে সাময়িক বরখাস্ত হয়েছেন বলে জানা যায় । সাময়িক বরখাস্তকৃত শিক্ষক উপজেলার মোড়াকরি ৬৭ নং আলী হাসান চান রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান। উপজেলা শিক্ষা দপ্তর সুত্রে জানা যায় সহকারী শিক্ষক মুজিবুর রহমান একটি ফৌজদারি মামলায় জেল হাজতে গেলে হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম এক পত্রের মাধ্যমে লাখাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এক চিঠিতে উল্লেখ করে বলেন যে, মোড়াকরি আলী হাসান চান রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান কে সরকারি চাকুরী আইন ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো এবং সাময়িক বরখাস্তকালে সরকারী বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য যে বিগত ২৪ অক্টোবর ২০২৪ ইং তারিখে মানপুর গ্রামের প্রবীন সাংবাদিক আব্দুল হান্নান কে সহকারী শিক্ষক মুজিবুর রহমান ও তার দলবল নিয়ে সাংবাদিক আব্দুল হান্নান কে মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনায় লাখাই থানায় মামলা দায়ের করার পর বিগত ১৭ ফেব্রুয়ারী পুলিশ কর্তৃক ধৃত হওয়ার পর বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের আদেশ দেন। সহকারী শিক্ষক মুজিবুর রহমান ফৌজদারি মামলায় জেল হাজতে যাওয়ার বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহকারী শিক্ষক মুজিবুর রহমান কে সাময়িক বরখাস্ত করেন। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন এর সাথে আলাপকালে শিক্ষক মুজিবুর রহমান এর সাময়িক বরখাস্ত এর বিষয়টি নিশ্চিত করেন।
Tag
আরও খবর